দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত লিমন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার জামালপুরের মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। লিমনকে শেষ বিদায় জানাতে জানাজায় মানুষের ঢল নামে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ বিন রশিদ, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, লিমনের বাবা জহুরুল হক এবং ছোট ভাই জোবায়ের আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এর আগে বিকেলে লিমনের মরদেহবাহী ফ্রিজিং ভ্যানটি গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। মেধাবী এই সন্তানকে হারিয়ে পরিবারসহ পুরো গ্রামজুড়ে এখন শোকের মাতম চলছে। সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে সরকারি ব্যবস্থাপনায় মরদেহটি জামালপুরে আনা হয়। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল নিখোঁজ হন লিমন। পরে এ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার জামালপুরের মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সোমবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
লিমনকে শেষ বিদায় জানাতে জানাজায় মানুষের ঢল নামে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ বিন রশিদ, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, লিমনের বাবা জহুরুল হক এবং ছোট ভাই জোবায়ের আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে বিকেলে লিমনের মরদেহবাহী ফ্রিজিং ভ্যানটি গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। মেধাবী এই সন্তানকে হারিয়ে পরিবারসহ পুরো গ্রামজুড়ে এখন শোকের মাতম চলছে।
সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে সরকারি ব্যবস্থাপনায় মরদেহটি জামালপুরে আনা হয়।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল নিখোঁজ হন লিমন। পরে এপ্রিলের শেষ দিকে ফ্লোরিডার ট্যাম্পা এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু সংলগ্ন এলাকা থেকে লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লিমনের সাবেক রুমমেট ও মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে (২৬) গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণারত ছিলেন।
What's Your Reaction?