দাবার সাধারণ সম্পাদকের পদত্যাগ

পদত্যাগ করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. তৈয়বুর রহমান সুমন। ফেডারেশনেনর সভাপতি বরাবর চিঠি দিয়ে গত ২৮ জানুয়ারি নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন সুমন। কারণ হিসেবে তিনি চিঠিতে উল্লেখ করেছেন পেশাগত কারণে দাবায় ঠিকমতো সময় না দেওয়ার কথা। সুমন লিখেছেন, ‘২০২৪ সালের নভেম্বর থেকে আমি অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিভিন্ন কারণে উক্ত পদে পূর্ণ সময় ও মনোযোগ প্রদান করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ পদত্যাগপত্র জমা দিলেও ফেডারেশনের কার্যক্রম স্বাভাবিক রাখতে নতুন সাধারণ সম্পাদক দায়িত্ব গ্রহণ পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেছেন চিঠিতে। দাবা ফেডারেশনের একটি সূত্র জানিয়েছে, সাধারণ সম্পাদকের পদত্যাগপত্র এখনো গৃহিত হয়নি। ২০২৪ সালের ১৪ নভেম্বর সৈয়দ সূজা উদ্দিন আহমেদকে সভাপতি ও ফিদে মাস্টার ড. তৈয়বুর রহমান সুমনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের অ্যাডহক কমিটি গঠণ করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। আরআই/আইএন

দাবার সাধারণ সম্পাদকের পদত্যাগ

পদত্যাগ করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. তৈয়বুর রহমান সুমন। ফেডারেশনেনর সভাপতি বরাবর চিঠি দিয়ে গত ২৮ জানুয়ারি নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন সুমন।

কারণ হিসেবে তিনি চিঠিতে উল্লেখ করেছেন পেশাগত কারণে দাবায় ঠিকমতো সময় না দেওয়ার কথা। সুমন লিখেছেন, ‘২০২৪ সালের নভেম্বর থেকে আমি অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিভিন্ন কারণে উক্ত পদে পূর্ণ সময় ও মনোযোগ প্রদান করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

পদত্যাগপত্র জমা দিলেও ফেডারেশনের কার্যক্রম স্বাভাবিক রাখতে নতুন সাধারণ সম্পাদক দায়িত্ব গ্রহণ পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেছেন চিঠিতে।

দাবা ফেডারেশনের একটি সূত্র জানিয়েছে, সাধারণ সম্পাদকের পদত্যাগপত্র এখনো গৃহিত হয়নি। ২০২৪ সালের ১৪ নভেম্বর সৈয়দ সূজা উদ্দিন আহমেদকে সভাপতি ও ফিদে মাস্টার ড. তৈয়বুর রহমান সুমনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের অ্যাডহক কমিটি গঠণ করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ।

আরআই/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow