দিনাজপুরে ট্রাক-ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ২

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীসহ এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার ভিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফুলবাড়ী উপজেলার জামডাঙ্গা গ্রামের ভ্যানচালক আইনুল হক (৫৩) এবং বলিহরপুর গ্রামের রুনা খাতুন (২৩)। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আইনুল হকের চার্জার ভ্যানে করে রুনা খাতুনসহ তিনজন যাচ্ছিলেন। পথে ভিমপুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক আইনুল হক ও রুনা খাতুন নিহত হন। এ সময় আরও ২ জন আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করে আহতদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্থানীয়রা ট্রাকটি আটক করেছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এমদাদুল হক মিলন/কেইএচকে/এমএস

দিনাজপুরে ট্রাক-ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ২

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীসহ এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার ভিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফুলবাড়ী উপজেলার জামডাঙ্গা গ্রামের ভ্যানচালক আইনুল হক (৫৩) এবং বলিহরপুর গ্রামের রুনা খাতুন (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আইনুল হকের চার্জার ভ্যানে করে রুনা খাতুনসহ তিনজন যাচ্ছিলেন। পথে ভিমপুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক আইনুল হক ও রুনা খাতুন নিহত হন। এ সময় আরও ২ জন আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করে আহতদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্থানীয়রা ট্রাকটি আটক করেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এমদাদুল হক মিলন/কেইএচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow