দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীরা হায় হায় করছে
দিনে ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে অভিযোগ করে গাজীপুর- ৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা সালাহউদ্দিন আইয়ুবী বলেছেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীরা হায় হায় করছে। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্ব-সম্পন্ন বিষয়ে মনোযোগ আর্কষণ করে তিনি এ কথা বলেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। সংসদে লোডশেডিংয়ের দুর্ভোগ তুলে ধরে সালাহউদ্দিন আইয়ুবী বলেন, গাজীপুরের কাপাসিয়ায় ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে সেখানে চিকিৎসা ব্যবস্থা ব্যাপক ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে সেচ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীরা হায় হায় করছে। আরও পড়ুনসরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী জ্বালানি সংকট না থাকলে দিনে ৬ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং কেন তিনি বলেন, বিদ্যুৎ না থাকার কারণে চারিদিকে যে সংকট চলছে এটা থেকে উত্তরণে আশু ব্যবস্থা না নিলে সংশ্লিষ্টরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এসব সমস্যা দ্রুত নিরসনে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রীর প্রতি অনুরোধ করেন তিনি। সালাহউদ্দিন আইয়ুবী আরও বলেন, এই সংসদের বিভিন্ন পণ্য কেনাকাটায় দুর্নীতি হয়ে
দিনে ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে অভিযোগ করে গাজীপুর- ৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা সালাহউদ্দিন আইয়ুবী বলেছেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীরা হায় হায় করছে।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্ব-সম্পন্ন বিষয়ে মনোযোগ আর্কষণ করে তিনি এ কথা বলেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সংসদে লোডশেডিংয়ের দুর্ভোগ তুলে ধরে সালাহউদ্দিন আইয়ুবী বলেন, গাজীপুরের কাপাসিয়ায় ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে সেখানে চিকিৎসা ব্যবস্থা ব্যাপক ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে সেচ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীরা হায় হায় করছে।
আরও পড়ুন
সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী
জ্বালানি সংকট না থাকলে দিনে ৬ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং কেন
তিনি বলেন, বিদ্যুৎ না থাকার কারণে চারিদিকে যে সংকট চলছে এটা থেকে উত্তরণে আশু ব্যবস্থা না নিলে সংশ্লিষ্টরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এসব সমস্যা দ্রুত নিরসনে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রীর প্রতি অনুরোধ করেন তিনি।
সালাহউদ্দিন আইয়ুবী আরও বলেন, এই সংসদের বিভিন্ন পণ্য কেনাকাটায় দুর্নীতি হয়েছে। চার হাজার টাকার পণ্য ২১ হাজার টাকায় কেনা হয়েছে। এমন দুর্নীতি বিগত সময়ে হয়েছিল।
এমওএস/কেএসআর
What's Your Reaction?