দিন যাপনের বৈচিত্র্য এবং অন্যান্য
দিন যাপনের বৈচিত্র্য তবুও সময় চলে যায়যেন কোথাও কিছু হয়নিফুলের মতো হাসিতে মুখখানি চাঁদের আলোর মতো ছুুঁয়ে যায়একেকটি মুহূর্ত সমুদ্রের সুন্দর ছবির মতো মুগ্ধতার অ্যালবাম দেখিয়ে কাটেকে জানে বুকের ওপাশে দাউ দাউ নগর পোড়েলোকে শুধু মুখ, চোখ, হাসি দেখেলোকেরা গভীর ইতিহাস পড়ে নাশুধু সহজ সহজ পাতার কবিতা পড়ে। তবুও নীরব দিন যায়যেন কোথাও বেদনার চিহ্ন নেইকারুকার্যের মাধুর্যের চাঁদরে শরীর ঢেকে যায়দিন যাপনের বৈচিত্র্য লোকের নজরে আনন্দ কাড়েকে জানে হৃদয়ের ওপাশে ঝরঝর বর্ষা নামেলোকে শুধু বর্ষাকালে কদম ফুলের সৌন্দর্য দেখেবৃষ্টির জলে ভেজা শুকনো পাতার চিৎকার শোনে না। **** সেই রমণী আজও আমি সেই মানুষটাকে মনে রাখিযার চোখেমুখে আমাকে নিয়েই যত ক্লেশআমার সুন্দর চোখে তার যত ভয়আমার সুখের হাসিতে তার অমাবস্যা নামেআমার চুলের ঝড়ে তার বুকে আগুন ঝড়েআমার সরলতায় তার বুকে পাথর জমেসেই রমণী ছায়ারা নামলে আশপাশের সব নীরব হয়ে যায়। আজও সেই রমণীর মুখ মনে রাখিযে সুন্দরতম দিনে অসুন্দর কিছু করতে মরিয়া হয়ে ওঠেকেউ আমাকে স্নেহে বুকে নিলে সে মুহূর্তেই দিশাহারা হয়ে ওঠেবিশেষ দিনে আনন্দ মাটি করতে পারলে তার চোখেমুখে আনন্দ জ্বলজ্বল করেঅন্যের সুখে য
দিন যাপনের বৈচিত্র্য
তবুও সময় চলে যায়
যেন কোথাও কিছু হয়নি
ফুলের মতো হাসিতে মুখখানি চাঁদের আলোর মতো ছুুঁয়ে যায়
একেকটি মুহূর্ত সমুদ্রের সুন্দর ছবির মতো মুগ্ধতার অ্যালবাম দেখিয়ে কাটে
কে জানে বুকের ওপাশে দাউ দাউ নগর পোড়ে
লোকে শুধু মুখ, চোখ, হাসি দেখে
লোকেরা গভীর ইতিহাস পড়ে না
শুধু সহজ সহজ পাতার কবিতা পড়ে।
তবুও নীরব দিন যায়
যেন কোথাও বেদনার চিহ্ন নেই
কারুকার্যের মাধুর্যের চাঁদরে শরীর ঢেকে যায়
দিন যাপনের বৈচিত্র্য লোকের নজরে আনন্দ কাড়ে
কে জানে হৃদয়ের ওপাশে ঝরঝর বর্ষা নামে
লোকে শুধু বর্ষাকালে কদম ফুলের সৌন্দর্য দেখে
বৃষ্টির জলে ভেজা শুকনো পাতার চিৎকার শোনে না।
****
সেই রমণী
আজও আমি সেই মানুষটাকে মনে রাখি
যার চোখেমুখে আমাকে নিয়েই যত ক্লেশ
আমার সুন্দর চোখে তার যত ভয়
আমার সুখের হাসিতে তার অমাবস্যা নামে
আমার চুলের ঝড়ে তার বুকে আগুন ঝড়ে
আমার সরলতায় তার বুকে পাথর জমে
সেই রমণী ছায়ারা নামলে আশপাশের সব নীরব হয়ে যায়।
আজও সেই রমণীর মুখ মনে রাখি
যে সুন্দরতম দিনে অসুন্দর কিছু করতে মরিয়া হয়ে ওঠে
কেউ আমাকে স্নেহে বুকে নিলে সে মুহূর্তেই দিশাহারা হয়ে ওঠে
বিশেষ দিনে আনন্দ মাটি করতে পারলে তার চোখেমুখে আনন্দ জ্বলজ্বল করে
অন্যের সুখে যার নগর জ্বলে
সেই রমণীর ছায়ারা নামলে আশপাশে সব নিরস হয়ে ওঠে।
****
একটি কবিতার বই দাও
কথা দিচ্ছি একটি কবিতার বই এলে;
আর এভাবে অলস দুপুরে একাকী থাকবো না
পড়ার টেবিলে কবিতার খেলা বসবে
কবিতার নানান স্কেচ চোখজুড়ে থাকবে
যা দেখি; তাতেই কবিতা রটাবো
তোমার পৃথিবীতে কবিতার মানচিত্র নামাবো
যেই মানচিত্রের অনেকটা জুড়ে কবিতা থাকবে।
আমাকে একটি কবিতার বই দাও
তোমার পৃথিবীজুড়ে কবিতার আলোড়ন তুলবো।
এসইউ
What's Your Reaction?