দিলারার রেকর্ড ফিফটি, জয়ে শেষ বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ সিরিজটা জয় দিয়েই শেষ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। এডিনবরায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৩ রানে হারিয়েছে নিগার সুলতানার দল। ব্যাট হাতে দিলারা আক্তারের ঝড়ো ইনিংসের পর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে এসেছে এই জয়। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৮ ওভারে। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দিলারা। তার বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ৮ ওভারে ৯৮ রান তোলে বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসের মূল আকর্ষণ ছিলেন দিলারা আক্তার। ওপেনিংয়ে নেমে মাত্র ২৬ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ৮টি চার ও ২টি ছক্কা। ২২ বলেই স্পর্শ করেন ব্যক্তিগত ফিফটি, যা বাংলাদেশের নারী ক্রিকেটের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম অর্ধশতক। এর আগে ২৮ বলে ফিফটির রেকর্ড ছিল রুমানা আহমেদের দখলে। ইনিংসের শুরু থেকেই স্বচ্ছন্দ ছিলেন দিলারা। ম্যাচের প্রথম ও তৃতীয় বলেই বাউন্ডারি হাঁকিয়ে নিজের আগ্রাসী মেজাজের জানান দেন। এরপর প্রায় প্রতিটি ওভারেই বাউন্ডারি আদায় করে নেন তিনি। চতুর্থ ও পঞ্চম ওভারে একটি করে চার ও ছক্কা মারেন এই
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ সিরিজটা জয় দিয়েই শেষ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। এডিনবরায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৩ রানে হারিয়েছে নিগার সুলতানার দল। ব্যাট হাতে দিলারা আক্তারের ঝড়ো ইনিংসের পর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে এসেছে এই জয়।
বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৮ ওভারে। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দিলারা। তার বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ৮ ওভারে ৯৮ রান তোলে বাংলাদেশ।
বাংলাদেশের ইনিংসের মূল আকর্ষণ ছিলেন দিলারা আক্তার। ওপেনিংয়ে নেমে মাত্র ২৬ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ৮টি চার ও ২টি ছক্কা। ২২ বলেই স্পর্শ করেন ব্যক্তিগত ফিফটি, যা বাংলাদেশের নারী ক্রিকেটের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম অর্ধশতক। এর আগে ২৮ বলে ফিফটির রেকর্ড ছিল রুমানা আহমেদের দখলে।
ইনিংসের শুরু থেকেই স্বচ্ছন্দ ছিলেন দিলারা। ম্যাচের প্রথম ও তৃতীয় বলেই বাউন্ডারি হাঁকিয়ে নিজের আগ্রাসী মেজাজের জানান দেন। এরপর প্রায় প্রতিটি ওভারেই বাউন্ডারি আদায় করে নেন তিনি। চতুর্থ ও পঞ্চম ওভারে একটি করে চার ও ছক্কা মারেন এই ডানহাতি ব্যাটার। পঞ্চম ওভারে একটি চার মারার পর ডাবল নিয়ে পৌঁছে যান ফিফটির মাইলফলকে।
দিলারার ঝড়ো ইনিংসের পাশে অন্য ব্যাটাররা খুব একটা অবদান রাখতে পারেননি। দলের আর কোনো ব্যাটার ১৫ রানও স্পর্শ করতে পারেননি। তবে একার দাপটেই বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেন তিনি।
৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে নেদারল্যান্ডস। বাবেট ডে লেডে ও হিদার শিহার উদ্বোধনী জুটিতে মাত্র তিন ওভারেই তুলে ফেলেন ৪১ রান। তখন ম্যাচে চাপ তৈরি হয়েছিল বাংলাদেশের ওপর।
তবে পঞ্চমওভারে ফারিহা তৃষ্ণার জোড়া আঘাতে ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তিন বলের ব্যবধানে দুই ওপেনারকে ফিরিয়ে দেন তিনি। হিদার শিহার ২১ রান করেন তিনটি চারের সাহায্যে, আর ডে লেডে ১৪ বলে ৩০ রান করেন পাঁচটি চার মেরে।
এরপরও লড়াইয়ে ছিল ডাচরা। মারুফা আক্তারের করা সপ্তম ওভার থেকে আসে ২১ রান। ফলে শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ১৯ রান। কিন্তু রিতু মনি দুর্দান্ত বোলিং করে মাত্র ৫ রান দেন। সেই ওভারে একটি রান আউটসহ তিনটি উইকেট হারায় নেদারল্যান্ডস, আর বাংলাদেশ নিশ্চিত করে ১৩ রানের জয়।
ত্রিদেশীয় সিরিজের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই ম্যাচেই স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়েছিল তারা। তবে শেষ দুই ম্যাচে একই দুই প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই সিরিজ শেষ করেছে নিগার সুলতানার দল।
এবার বিশ্বকাপ মিশনের আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী শনিবার নিউজিল্যান্ড এবং মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।
এসকেডি/আইএন
What's Your Reaction?