দিয়াবাতে-সানডেকে ফিরিয়ে এনে আক্রমণভাগের শক্তি বাড়ালো মোহামেডান

বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা ফিরে পেতে এবার বেশ আটঘাট বেঁধেই মাঠে নেমেছে মোহামেডান। দলবদলের দৌড়ে অন্যদের চেয়ে এগিয়ে আছে সাদাকালো শিবির। প্রধান দুই প্রতিপক্ষ আবাহনী ও কিংস যখন ফিফার দলবদল নিষেধাজ্ঞামুক্ত হতে লড়াই করছে তখন মোহামেডান নিজেদের ঘর গুছিয়ে নিয়ে প্রস্তুতি শুরুর অপেক্ষায়। ক্লাবসূত্রে জানা গেছে, আগামী সোমবার বেশ ঘটা করেই তারা নতুন মৌসুমের খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করবে। বসুন্ধরা কিংস থেকে ৫ ফুটবলার এনে স্থানীয়দের তালিকাটা আগেই সমৃদ্ধ করেছে মোহামেডান। পাশাপাশি গত মৌসুমে নিজেদের সেরাদেরও রেখে দিয়েছে। এর পর সাদাকালোরা নজর দেয় বিদেশি খেলোয়াড়ে। মোহামেডানে নতুন বিদেশির পেছনে না ছুটে পরীক্ষিতদেরই দলে নিয়েছে। গত মৌসুমে খেলা উজবেকিস্তানের মোজাফফর মোজাফরভ তো থাকছেনই, সেই সাথে মোহামেডান আক্রমণভাগে ফিরিয়ে আনছে তাদের পুরনো মালির সোলেমান দিয়াবাতে ও নাইজেরিয়ার এমানুয়েল সানডেকে। দিয়াবাতে টানা ৭ বছর মোহামেডানে খেলে গত মৌসুমে যোগ দিয়েছিলেন আবাহনীতে। লিগে ১৭ ম্যাচে ১১ গোল করা দিয়াবাতে আবার ফিরছেন তার পুরনো ঠিকানায়। সাদাকালো জার্সিতে যার লিগে গোল আছে ১১২ টি। ম্যাচ খেলেছেন ৯৬ টি। সানডে মোহামেডানে খেলেছি

দিয়াবাতে-সানডেকে ফিরিয়ে এনে আক্রমণভাগের শক্তি বাড়ালো মোহামেডান

বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা ফিরে পেতে এবার বেশ আটঘাট বেঁধেই মাঠে নেমেছে মোহামেডান। দলবদলের দৌড়ে অন্যদের চেয়ে এগিয়ে আছে সাদাকালো শিবির। প্রধান দুই প্রতিপক্ষ আবাহনী ও কিংস যখন ফিফার দলবদল নিষেধাজ্ঞামুক্ত হতে লড়াই করছে তখন মোহামেডান নিজেদের ঘর গুছিয়ে নিয়ে প্রস্তুতি শুরুর অপেক্ষায়। ক্লাবসূত্রে জানা গেছে, আগামী সোমবার বেশ ঘটা করেই তারা নতুন মৌসুমের খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করবে।

বসুন্ধরা কিংস থেকে ৫ ফুটবলার এনে স্থানীয়দের তালিকাটা আগেই সমৃদ্ধ করেছে মোহামেডান। পাশাপাশি গত মৌসুমে নিজেদের সেরাদেরও রেখে দিয়েছে। এর পর সাদাকালোরা নজর দেয় বিদেশি খেলোয়াড়ে। মোহামেডানে নতুন বিদেশির পেছনে না ছুটে পরীক্ষিতদেরই দলে নিয়েছে। গত মৌসুমে খেলা উজবেকিস্তানের মোজাফফর মোজাফরভ তো থাকছেনই, সেই সাথে মোহামেডান আক্রমণভাগে ফিরিয়ে আনছে তাদের পুরনো মালির সোলেমান দিয়াবাতে ও নাইজেরিয়ার এমানুয়েল সানডেকে।

দিয়াবাতে টানা ৭ বছর মোহামেডানে খেলে গত মৌসুমে যোগ দিয়েছিলেন আবাহনীতে। লিগে ১৭ ম্যাচে ১১ গোল করা দিয়াবাতে আবার ফিরছেন তার পুরনো ঠিকানায়। সাদাকালো জার্সিতে যার লিগে গোল আছে ১১২ টি। ম্যাচ খেলেছেন ৯৬ টি।

সানডে মোহামেডানে খেলেছিলেন দুই মৌসুম। গত মৌসুমে তিনি সাদাকালো জার্সি খুলে পড়েছিলেন কিংসের লাল জার্সি। এবার কিংস ছেড়ে ফিরছেন পুরনো ডেরায়। মাঝমাঠে মোজাফফর, আক্রমণে দিয়াবাতে ও সানডে। মোহামেডানের এই তিন অভিজ্ঞ ফুটবলার দলটির শিরোপা উদ্ধারে বড় ভূমিকা রাখতে পারবেন বলেই সমর্থকরা প্রত্যাশা করছেন।

খেলোয়াড় নেওয়া ঠিকঠাক হলেও মোহামেডানের ডাগআউটে কে দাঁড়াবেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি ক্লাবটি। উজবিকস্তানের মোজাফফরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের দেশ থেকে কোচ ঠিক করতে। তবে শেষ পর্যন্ত মোজাফফর তেমন কোনো নাম দিতে পারেননি যা মোহামেডানের পছন্দ হবে। ক্লাবটি অন্যভাবেও বিদেশি কোচ নিয়োগ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উজবেকিস্তান থেকে আরো ফুটবলারও আনার পরিকল্পনা ছিল মোহামেডানের। তবে শেষ পর্যন্ত ক্লাবটি তাদের পরীক্ষিত দুই বিদেশিকে দিয়াবাতে-সানডেকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৩ আগস্ট শেষ হবে নতুন মৌসুমের খেলোয়াড় নিবন্ধন। ২১ আগস্ট মাঠে গড়ানোর কথা ফুটবল।

আরআই/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow