পেঁয়াজু খেয়ে অসুস্থ সপ্তম শ্রেণির ৭ শিক্ষার্থী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পেঁয়াজু খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির সাত শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন, বেলা ১২টার দিকে বাইরে থেকে বিক্রি করতে আসা এক ব্যক্তির কাছ থেকে কয়েকজন শিক্ষার্থী পেঁয়াজু কিনে খায়। খাওয়ার কিছুপরই কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে। পরে অবস্থার অবনতি হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তাদের অবস্থা কিছুটা ভালো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রহমতুল্লাহ বলেন, প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার বিষয়টি ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা বিপদমুক্ত ও তাদের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। তবে সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছু সময় লাগবে। সোহান মাহমুদ/এএইচ/জেআইএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পেঁয়াজু খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির সাত শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন, বেলা ১২টার দিকে বাইরে থেকে বিক্রি করতে আসা এক ব্যক্তির কাছ থেকে কয়েকজন শিক্ষার্থী পেঁয়াজু কিনে খায়। খাওয়ার কিছুপরই কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে। পরে অবস্থার অবনতি হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তাদের অবস্থা কিছুটা ভালো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রহমতুল্লাহ বলেন, প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার বিষয়টি ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা বিপদমুক্ত ও তাদের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। তবে সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছু সময় লাগবে।
সোহান মাহমুদ/এএইচ/জেআইএম
What's Your Reaction?