দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা-ঘূর্ণিঝড় নিয়ে ‘দুঃসংবাদ’

চলতি এপ্রিলে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তীব্র কালবৈশাখীসহ শিলাবৃষ্টির পাশাপাশি কয়েক দফায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রিতে উঠতে পারে।  চলতি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু-টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এদিকে, চলতি মাসে দেশে বিক্ষিপ্তভাবে ৫-৭ দিন হালকা অথবা মাঝারি ধরনের শিলাবৃষ্টিসহ অন্তত ৩ দিন তীব্র কালবৈশাখীসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। অন্যদিকে, চলতি এপ্রিলে দেশে ২-৪টি মৃদু (৩৬-৩৭.৯° সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৩৯.৯° সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে ১-২টি তীব্র (৪০-৪১.৯° সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। সেই সঙ্গে চলতি মাসে দেশের দৈ

দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা-ঘূর্ণিঝড় নিয়ে ‘দুঃসংবাদ’
চলতি এপ্রিলে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তীব্র কালবৈশাখীসহ শিলাবৃষ্টির পাশাপাশি কয়েক দফায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রিতে উঠতে পারে।  চলতি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু-টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এদিকে, চলতি মাসে দেশে বিক্ষিপ্তভাবে ৫-৭ দিন হালকা অথবা মাঝারি ধরনের শিলাবৃষ্টিসহ অন্তত ৩ দিন তীব্র কালবৈশাখীসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। অন্যদিকে, চলতি এপ্রিলে দেশে ২-৪টি মৃদু (৩৬-৩৭.৯° সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৩৯.৯° সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে ১-২টি তীব্র (৪০-৪১.৯° সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। সেই সঙ্গে চলতি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩-৫ মি. মি. এবং গড় সূর্য কিরণকাল ৫.৫-৭.৫ ঘণ্টা থাকতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow