দুইশর বেশি রান পিছিয়ে থেকে কি কখনও টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া?

ডারউইন টেস্টের ফল কী হবে? তৃতীয় দিন শেষেও বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত এগিয়েই আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ৪২৬ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। তবে এখনও তারা বাংলাদেশের থেকে পিছিয়ে ৬৭ রানে। হাতে ৬ উইকেট। চতুর্থ ইনিংসে বাংলাদেশকে অস্ট্রেলিয়া কত টার্গেট দিতে পারে, সেটার ওপরই নির্ভর করছে ম্যাচের ফল। তবে স্বাগতিক দল যে ভীষণ চাপে আছে, সেটা বলাই বাহুল্য। আরও পড়ুন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশকে এমন খেলতে দেখে যা বললেন অশ্বিন প্রথম ইনিংসেই বাংলাদেশের থেকে ২২৮ রানে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। এত বড় ব্যবধানে পিছিয়ে থেকে কি টেস্ট জেতার রেকর্ড আছে অজিদের? পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে, হ্যাঁ আছে। দুইশর বেশি রান পেছনে থেকে টেস্টে তিনবার জেতার রেকর্ড আছে অস্ট্রেলিয়ার। ২২৮ বা তার বেশি রান পেছনে থেকে জেতার রেকর্ড দুইবার। টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে সবচেয়ে বড় ব্যবধানে পিছিয়ে থেকে জেতার রেকর্ডটি অস্ট্রেলিয়ারই। ১৯৯২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ২৯১ রানে পিছিয়ে পড়েছিল অজিরা। সেই ম্যাচটি তারা জেতে ১৬ রান

দুইশর বেশি রান পিছিয়ে থেকে কি কখনও টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া?

ডারউইন টেস্টের ফল কী হবে? তৃতীয় দিন শেষেও বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত এগিয়েই আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ৪২৬ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ।

জবাবে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। তবে এখনও তারা বাংলাদেশের থেকে পিছিয়ে ৬৭ রানে। হাতে ৬ উইকেট।

চতুর্থ ইনিংসে বাংলাদেশকে অস্ট্রেলিয়া কত টার্গেট দিতে পারে, সেটার ওপরই নির্ভর করছে ম্যাচের ফল। তবে স্বাগতিক দল যে ভীষণ চাপে আছে, সেটা বলাই বাহুল্য।

প্রথম ইনিংসেই বাংলাদেশের থেকে ২২৮ রানে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। এত বড় ব্যবধানে পিছিয়ে থেকে কি টেস্ট জেতার রেকর্ড আছে অজিদের?

পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে, হ্যাঁ আছে। দুইশর বেশি রান পেছনে থেকে টেস্টে তিনবার জেতার রেকর্ড আছে অস্ট্রেলিয়ার। ২২৮ বা তার বেশি রান পেছনে থেকে জেতার রেকর্ড দুইবার।

টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে সবচেয়ে বড় ব্যবধানে পিছিয়ে থেকে জেতার রেকর্ডটি অস্ট্রেলিয়ারই। ১৯৯২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ২৯১ রানে পিছিয়ে পড়েছিল অজিরা। সেই ম্যাচটি তারা জেতে ১৬ রানে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে ২৩৬ রানে পিছিয়ে পড়েও জিতেছিল অস্ট্রেলিয়া। তবে সেটি অনেক আগের রেকর্ড, ১৯৫০ সালের। ম্যাচটি ৫ উইকেটে জেতে অজিরা।

তবে বাংলাদেশের জন্য আশার খবরও আছে। ২০০০ সালের পর অস্ট্রেলিয়া ২২৮ বা তার বেশি রান পিছিয়ে থেকে টেস্ট জিততে পারেনি। তাদের সবচেয়ে বেশি পিছিয়ে থেকে জয়ের রেকর্ড পাকিস্তানের বিপক্ষে ২০১০ সালে। সিডনিতে ২০৬ রানে পিছিয়ে পড়ার পর শেষ পর্যন্ত ৩৬ রানে জিতেছিল স্বাগতিকরা।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow