কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, দগ্ধ শিশু শ্রমিকের মৃত্যু

মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচারের দোকানে থাকা কেমিক্যালের ড্রাম খোলার সময় বিস্ফোরণে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পান্না খন্দকারের মিলের একটি কক্ষে গ্রামীণ কাঠের তৈরি কুটির শিল্পের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম শরীফ (১৩) উপজেলার পশ্চিম বনগ্রামের হানিফ শরীফের ছেলে। সে মেদাকুল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণির শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।  পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে গোপালপুর এলাকায় কাঠের তৈরি কুটির শিল্প তৈরির কারখানায় কাজ করছিল নজরুল শরীফ। এ সময় গ্যারেজে থাকা কেমিক্যালের একটি ড্রামের মুখ খুললেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষত-বিক্ষত হয়। আগুনে দগ্ধে দুই পা পুড়ে যায়। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নজরুলের মা হ্যাপি বেগম জানান, তার দুই ছেলের মধ্যে বড় ছেলে নজরুল শরীফ ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। স্কুল বন্ধের দিনে মাঝেমধ্যে কারখানায় কাজ করতে। এক মাস ধরে কারখানার কাজ করছিল। বুধবার স

কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, দগ্ধ শিশু শ্রমিকের মৃত্যু

মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচারের দোকানে থাকা কেমিক্যালের ড্রাম খোলার সময় বিস্ফোরণে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পান্না খন্দকারের মিলের একটি কক্ষে গ্রামীণ কাঠের তৈরি কুটির শিল্পের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নজরুল ইসলাম শরীফ (১৩) উপজেলার পশ্চিম বনগ্রামের হানিফ শরীফের ছেলে। সে মেদাকুল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণির শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে গোপালপুর এলাকায় কাঠের তৈরি কুটির শিল্প তৈরির কারখানায় কাজ করছিল নজরুল শরীফ। এ সময় গ্যারেজে থাকা কেমিক্যালের একটি ড্রামের মুখ খুললেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষত-বিক্ষত হয়। আগুনে দগ্ধে দুই পা পুড়ে যায়। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নজরুলের মা হ্যাপি বেগম জানান, তার দুই ছেলের মধ্যে বড় ছেলে নজরুল শরীফ ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। স্কুল বন্ধের দিনে মাঝেমধ্যে কারখানায় কাজ করতে। এক মাস ধরে কারখানার কাজ করছিল। বুধবার সকালে কাজ করতে গিয়ে ড্রাম বিস্ফোরণে তার সন্তানের মৃত্যু হয়। 

কেমিক্যালের ড্রামটি কীভাবে বিস্ফোরিত হলো, তা খতিয়ে দেখছে পুলিশ।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাঠের তৈরি কুটির শিল্প কারখানায় কাজ করতে গিয়ে ড্রাম বিস্ফোরণে আহত হয়ে নজরুল ইসলাম শরীফ নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারখানার মালিক রবিউল ইসলাম আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow