দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষ ও ঘরবাড়িতে আগুন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী
বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়ী গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জেরে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান নিয়েছে। তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে। গ্রামজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়ী গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জেরে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সংঘর্ষ চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান নিয়েছে। তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে। গ্রামজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
What's Your Reaction?