দুই ছাত্রলীগ নেতা কারাগারে

রাজধানীর ডেমরায় রাষ্ট্রবিরোধী মিছিল করার অপরাধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গ্রেপ্তার দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৬ মে) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিএসসিসির ৬৬ নং ওয়ার্ডের ডগাইর বাজার চৌরাস্তার মোড় থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।  গ্রেপ্তাররা হলো- ডেমরার ডগাইর নতুনপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা হানিফ তালুকদারের ছেলে ও ডেমরা থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সারাধারণ সম্পাদক আল- রায়হান তালুকদার (২৪) ও একই এলাকার দেউলি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হক (২৪)।  এ বিষয়ে ডেমরা থানায় শুক্রবার রাতে এজাহারনামীয় ৫ জনসহ অজ্ঞাতনামা ১৫-২০ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ডেমরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম সাগর (২৮), সহ-সভাপতি রাতুল আহম্মেদ (২৪) ও ছাত্রলীগ নেতা মো. ইমন (৩৫) পলাতক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, শুক্রবার বাদ জুমা ডগাইর এলাকায় ছাত্রলীগ নেতাকর্মী ও গ্রেপ্তাররা ব্য

দুই ছাত্রলীগ নেতা কারাগারে

রাজধানীর ডেমরায় রাষ্ট্রবিরোধী মিছিল করার অপরাধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গ্রেপ্তার দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৬ মে) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিএসসিসির ৬৬ নং ওয়ার্ডের ডগাইর বাজার চৌরাস্তার মোড় থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তাররা হলো- ডেমরার ডগাইর নতুনপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা হানিফ তালুকদারের ছেলে ও ডেমরা থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সারাধারণ সম্পাদক আল- রায়হান তালুকদার (২৪) ও একই এলাকার দেউলি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হক (২৪)। 

এ বিষয়ে ডেমরা থানায় শুক্রবার রাতে এজাহারনামীয় ৫ জনসহ অজ্ঞাতনামা ১৫-২০ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ডেমরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম সাগর (২৮), সহ-সভাপতি রাতুল আহম্মেদ (২৪) ও ছাত্রলীগ নেতা মো. ইমন (৩৫) পলাতক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, শুক্রবার বাদ জুমা ডগাইর এলাকায় ছাত্রলীগ নেতাকর্মী ও গ্রেপ্তাররা ব্যানারসহ স্লোগান দিয়ে সরকার এবং রাষ্ট্রবিরোধী মিছিল করে। এ সময় এলাকার ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে দুই জনকে আটক করে পরে পুলিশে সোপর্দ করে। 

এদিকে গ্রেপ্তার রায়হান তালুকদার ও পলাতক ডেমরা থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকরামুল ইসলাম সাগরের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। আর গ্রেপ্তার নুরুল হকের বিরুদ্ধে গুলশান ও মির্জাগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow