দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সুনামগঞ্জের ছাতকে জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের এ ঘটনা ঘটে।  শুক্রবার (৮ মে) রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়াবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অংশ নেয়। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এ সময় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাউয়াবাজারসংলগ্ন খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে প্রায় এক বছর আগে কিছু জমি কেনেন কোনাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী। তবে দীর্ঘদিনেও জমির রেজিস্ট্রি সম্পন্ন না হওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। এ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে শুক্রবার সন্ধ্যার পর উভয়পক্ষ সংঘবদ্ধ হয়ে জাউয়াবাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক সমর্থক আহত হন। সংঘর্ষ চলাকালে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল যানজটে আটকা পড়েন। পরে পরিস্থিতি নি

দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সুনামগঞ্জের ছাতকে জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের এ ঘটনা ঘটে। 

শুক্রবার (৮ মে) রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়াবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অংশ নেয়। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এ সময় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাউয়াবাজারসংলগ্ন খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে প্রায় এক বছর আগে কিছু জমি কেনেন কোনাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী। তবে দীর্ঘদিনেও জমির রেজিস্ট্রি সম্পন্ন না হওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।

এ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে শুক্রবার সন্ধ্যার পর উভয়পক্ষ সংঘবদ্ধ হয়ে জাউয়াবাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক সমর্থক আহত হন।

সংঘর্ষ চলাকালে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল যানজটে আটকা পড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এগিয়ে গেলে উভয়পক্ষের ছোড়া ইট-পাটকেলে তিনি আহত হন। পরে তাকে পাশের কৈতক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে সংসদ সদস্যের হস্তক্ষেপ ও যৌথ বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির জানান, জমি রেজিস্ট্রি নিয়ে বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow