দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি
লালমনিরহাটের হাতীবান্ধায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে দেশীয় অস্ত্রের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) রাত ১২টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন ও সহকারী উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন৷
জানা গেছে, শুক্রবার রাতে গেন্দুকুড়ি গ্রামে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও একাধিক মামলার আসামি রাশিদুল ইসলামকে ধরতে তার বাড়িতে যায় এসআই রুহুল আমীন ও এএসআই আব্দুল মতিন। এ সময় তাকে ধরে ফেললে লুঙ্গি পরিবর্তন করে প্যান্ট পরে আসার কথা বলে ঘর থেকে দেশীয় অস্ত্র নিয়ে এসে ওই দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক৷
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল ইসলাম বলেন, এসআই রুহুল আমীন সবচেয়ে বেশি জখম ছিল। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
হাতীবান্

হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামির হামলায় দুজন কর্মকর্তা আহত হয়েছেন। তাদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।