দুই বাসের সংঘর্ষে নিহত ২

মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইমরান পরিবহনের একটি বাস ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মেলকাই এলাকায় এলে সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। বিপরীত দিক থেকে আসা বিআরটিসির আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।  একই সময় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানও দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দুই বাসের সংঘর্ষে নিহত ২

মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইমরান পরিবহনের একটি বাস ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মেলকাই এলাকায় এলে সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। বিপরীত দিক থেকে আসা বিআরটিসির আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। 

একই সময় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানও দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow