দুই বোনের ডিএমসি জয়: স্বপ্নের ক্যাম্পাসে ফেরা ও সফলতার গল্প
চিকিৎসক বাবার হাত ধরে বড় হওয়া। স্বপ্ন ছিল বাবার মতো মানুষের সেবা করার। সেই স্বপ্নকে পূর্ণতা দিতে বেছে নিয়েছিলেন দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি)। বলছি ডা. যাকিয়া সুলতানা নীলা ও ডা. ইশরাত জাহান ইভা—দুই বোনের কথা। আজ তারা নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতার সাক্ষর রেখে দেশের চিকিৎসাসেবায় রাখছেন গুরুত্বপূর্ণ অবদান।
শনিবার (১১ জুলাই) ৮১তম ডিএমসি ডে উপলক্ষে তারা ফিরে গিয়েছিলেন সেই চিরচেনা ক্যাম্পাসে। ব্যস্ততার মধ্যেও পুরোনো স্মৃতির পাতা উল্টে দেখলেন সোনালি দিনগুলো। শুধু তারাই নন, ক্যাম্পাসের আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের উপস্থিতিতে ডিএমসি প্রাঙ্গণ যেন ফিরে পেয়েছিল তারুণ্যের সেই উচ্ছ্বাস।
এদিন স্বামী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এসেছেন একই কলেজের ছাত্রী ডা. জুবাইদা রহমান। তাদের সেলফি নীলা-ইভাসহ সবাইকে উজ্জ্বীবিত করেছে। কী প্রধানমন্ত্রী পত্নী, কী মন্ত্রী-প্রতিমন্ত্রী ছোট-বড় সবাই হারিয়ে গেছেন তরুণ্যের সেই উচ্ছ্বাসে।
আরও পড়ুন
স্বাস্থ্যমন্ত্রী / চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে
ডা. নী