দুই ভাইকে এলোপাথাড়ি ছুরিকাঘাত, অতঃপর...

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেকজন।  সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইব্রাহিম হোসেন (২৮)। তিনি সাতপোতা বেড়বাড়ি গ্রামের ছলেমান শেখের ছেলে। নিহতের বড় ভাই রুহুল আমিনের (৪০) অবস্থা আশঙ্কাজনক। আটক চারজন হলেন আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), তার বাবা জামাল উদ্দিন (৬২) ও মা শাহানারা খাতুন (৫৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলামের (২৮) সঙ্গে ইব্রাহিম ও রুহুল আমিনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তর্ক-বিতর্কের জেরে আরিফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে দুই ভাইকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম নিহত হন। গুরুতর আহত রুহুল আমিনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলারোয়া হাসপাতালের চিকিৎসক ফারজানা রহমান বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য

দুই ভাইকে এলোপাথাড়ি ছুরিকাঘাত, অতঃপর...

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেকজন। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ইব্রাহিম হোসেন (২৮)। তিনি সাতপোতা বেড়বাড়ি গ্রামের ছলেমান শেখের ছেলে। নিহতের বড় ভাই রুহুল আমিনের (৪০) অবস্থা আশঙ্কাজনক।

আটক চারজন হলেন আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), তার বাবা জামাল উদ্দিন (৬২) ও মা শাহানারা খাতুন (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলামের (২৮) সঙ্গে ইব্রাহিম ও রুহুল আমিনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তর্ক-বিতর্কের জেরে আরিফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে দুই ভাইকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম নিহত হন। গুরুতর আহত রুহুল আমিনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলারোয়া হাসপাতালের চিকিৎসক ফারজানা রহমান বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ইব্রাহিমের স্ত্রী মেঘলা বলেন, খামারের দুর্গন্ধ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আরিফুল ইসলাম আমার স্বামীকে ছুরিকাঘাত করেন। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত আরিফুল ইসলামকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

কলারোয়া থানার ওসি এইচ এম শাহিন বলেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow