উগান্ডায় প্রকাশ্যে চুমু খাওয়ায় ২ তরুণী গ্রেফতার

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় প্রকাশ্যে চুমু খাওয়ায় দুই তরুণীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পুলিশ জানায়, ওই দুই তরুণীকে সমকামী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। উগান্ডা ২০২৩ সালে কঠোর সমকামিতা বিরোধী আইন পাস করে। স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর ব্যাপক সমালোচনা ও পশ্চিমা সরকারের চাপ উপেক্ষা করেই আইনটি কার্যকর করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার দুই তরুণীর একজন ২২ বছর বয়সী বিনোদনকর্মী, অন্যজন ২১ বছর বয়সী বেকার। ১৮ ফেব্রুয়ারি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের আরুয়া সিটি থেকে তাদের গ্রেফতার করা হয়। বিবৃতিতে বলা হয়, দুই নারী অস্বাভাবিক ও সমকামি আচরণে জড়িত ছিলেন, যা যৌন প্রকৃতির বলে বিশ্বাস করা হচ্ছে। পাশাপাশি তাদেরকে দিনের বেলা প্রকাশ্যে চুম্বন করতে দেখা গেছে। পুলিশ দাবি করে, গ্রেফতার দুই তরুণীর বিরুদ্ধে গত বছর থেকেই অভিযোগ আসতে শুরু করেছিল। বিশ্বের সবচেয়ে কঠোর এলজিবিটি-নির্দেশিত আইনগুলোর একটি হিসেবে পরিচিত উগান্ডার এই আইন অনুযায়ী, একই লিঙ্গের মধ্যে যৌন সম্পর্কের শাস্তি আজীবন কারাদণ্ড। আর ‘অ্যাগ্রাভেটেড’ বা গুরুতর অপর

উগান্ডায় প্রকাশ্যে চুমু খাওয়ায় ২ তরুণী গ্রেফতার

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় প্রকাশ্যে চুমু খাওয়ায় দুই তরুণীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পুলিশ জানায়, ওই দুই তরুণীকে সমকামী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

উগান্ডা ২০২৩ সালে কঠোর সমকামিতা বিরোধী আইন পাস করে। স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর ব্যাপক সমালোচনা ও পশ্চিমা সরকারের চাপ উপেক্ষা করেই আইনটি কার্যকর করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার দুই তরুণীর একজন ২২ বছর বয়সী বিনোদনকর্মী, অন্যজন ২১ বছর বয়সী বেকার। ১৮ ফেব্রুয়ারি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের আরুয়া সিটি থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিবৃতিতে বলা হয়, দুই নারী অস্বাভাবিক ও সমকামি আচরণে জড়িত ছিলেন, যা যৌন প্রকৃতির বলে বিশ্বাস করা হচ্ছে। পাশাপাশি তাদেরকে দিনের বেলা প্রকাশ্যে চুম্বন করতে দেখা গেছে। পুলিশ দাবি করে, গ্রেফতার দুই তরুণীর বিরুদ্ধে গত বছর থেকেই অভিযোগ আসতে শুরু করেছিল।

বিশ্বের সবচেয়ে কঠোর এলজিবিটি-নির্দেশিত আইনগুলোর একটি হিসেবে পরিচিত উগান্ডার এই আইন অনুযায়ী, একই লিঙ্গের মধ্যে যৌন সম্পর্কের শাস্তি আজীবন কারাদণ্ড। আর ‘অ্যাগ্রাভেটেড’ বা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত ক্ষেত্রে রয়েছে মৃত্যুদণ্ড।

গুরুতর অপরাধের সংজ্ঞায় রয়েছে- বারবার অপরাধ করা, সমকামী যৌন সম্পর্কের মাধ্যমে মরণব্যাধি ছড়িয়ে পড়া, অথবা কোনো নাবালক, প্রবীণ বা প্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে একই লিঙ্গের যৌন সম্পর্ক স্থাপন।

উগান্ডায় এই কঠোর আইন বিতর্কের কেন্দ্রে থাকলেও, কর্তৃপক্ষ বলছে আইন প্রয়োগ অব্যাহত থাকবে।

সূত্র: রয়টার্স

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow