দুই ভাইয়ের ছবি এখন কেবল স্মৃতি, পুকুরে ডুবে একসঙ্গে মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফুটবল খেলার সময় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারে শোকের মাতম চলছে। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার কাচঁপুরের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো আদনান (১০) ও আব্রাহাম (৭)। তারা কুষ্টিয়ার পিরোজপুর গ্রামের বাসিন্দা জিয়াউর রহমানের ছেলে। তারা বাবা-মায়ের সঙ্গে সোনারগাঁয়ের রায়েরটেক খান বাড়ির নিজাম খানের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুরা মাদরাসায় পড়তো। বন্ধের দিন থাকায় আজ তাদের বাড়ির পাশে ফুটবল খেলছিল। এসময় হঠাৎ বল পুকুরে পড়ে যায়। বল পানি থেকে তুলতে গিয়ে দুজনই পড়ে যায় এবং মারা যায়। রনি হোসেন নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই দুই ভাই পুকুর পাড়ে ফুটবল নিয়ে খেলা করছিল। খেলার মাঝখানে হঠাৎ তাদের দেখা যাচ্ছিল না। পরে ঘটনাস্থলে থাকা এক নারীর কান্নাকাটি দেখে তারা পুকুরে নেমে খোঁজাখুঁজি করেন। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিশু দুটির বাবা জিয়াউর রহমান জাগো ন

দুই ভাইয়ের ছবি এখন কেবল স্মৃতি, পুকুরে ডুবে একসঙ্গে মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফুটবল খেলার সময় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারে শোকের মাতম চলছে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার কাচঁপুরের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো আদনান (১০) ও আব্রাহাম (৭)। তারা কুষ্টিয়ার পিরোজপুর গ্রামের বাসিন্দা জিয়াউর রহমানের ছেলে। তারা বাবা-মায়ের সঙ্গে সোনারগাঁয়ের রায়েরটেক খান বাড়ির নিজাম খানের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুরা মাদরাসায় পড়তো। বন্ধের দিন থাকায় আজ তাদের বাড়ির পাশে ফুটবল খেলছিল। এসময় হঠাৎ বল পুকুরে পড়ে যায়। বল পানি থেকে তুলতে গিয়ে দুজনই পড়ে যায় এবং মারা যায়।

রনি হোসেন নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই দুই ভাই পুকুর পাড়ে ফুটবল নিয়ে খেলা করছিল। খেলার মাঝখানে হঠাৎ তাদের দেখা যাচ্ছিল না। পরে ঘটনাস্থলে থাকা এক নারীর কান্নাকাটি দেখে তারা পুকুরে নেমে খোঁজাখুঁজি করেন। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিশু দুটির বাবা জিয়াউর রহমান জাগো নিউজকে বলেন, ‌‘আমার দুই ছেলে ফুটবল নিয়ে খেলার সময়ে পুকুরে পড়ে মারা গেছে। আমরা মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছি। সেখানে দাফন করা হবে।’

মো. আকাশ/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow