দুদকের মামলায় ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন পেছাল 

বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় চার্জগঠন শুনানি পিছিয়ে আগামী ৫ জুলাই নতুন দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১১ মে) বিভাগীয় স্পেশাল জজ শারমিন আফরোজ আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন। মতিউর রহমানের আইনজীবী মো.ওয়াহিদুজ্জামান লিটন ঢালি বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে ১১ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ১২০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা হয়। দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মতিউর রহমান তার সম্পদ বিবরণীতে ‘মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে’ ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেন। সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয় থেকে নিজ নামে গোপনসহ মোট ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ২০২৪ সালে কোরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামের ছাগল কেনার ফে

দুদকের মামলায় ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন পেছাল 
বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় চার্জগঠন শুনানি পিছিয়ে আগামী ৫ জুলাই নতুন দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১১ মে) বিভাগীয় স্পেশাল জজ শারমিন আফরোজ আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন। মতিউর রহমানের আইনজীবী মো.ওয়াহিদুজ্জামান লিটন ঢালি বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে ১১ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ১২০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা হয়। দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মতিউর রহমান তার সম্পদ বিবরণীতে ‘মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে’ ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেন। সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয় থেকে নিজ নামে গোপনসহ মোট ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ২০২৪ সালে কোরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow