দুদকে ‘সাকিব ভক্তদের’ অভিযোগ, যা বললেন আসিফ মাহমুদ

দুর্নীতি দমন কমিশনে (দুদক) সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের একদল ভক্ত এ অভিযোগ দাখিল করেন।  অভিযোগের বিষয়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শ্যামপুরে স্থানীয় এনসিপির ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রতিক্রিয়া জানান এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ।  তিনি বলেন, দুদকে অভিযোগ করার প্রক্রিয়াটি খুবই সহজ এবং যে কেউ অভিযোগ করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ বিষয়ে কেন মব সৃষ্টি করা হলো? কেন গণমাধ্যমে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি?  সাবেক এই উপদেষ্টা আরও বলেন, সাকিব আল হাসানের জাতীয় পতাকা বহনের নৈতিক অধিকার নেই। তাকে খেলতে না দেওয়াটা যদি অপরাধ হয়, তবে যেকোনো শাস্তি পেতেও আমি প্রস্তুত। অতীতে দেশের মানুষ যেভাবে সমর্থন দিয়েছে, ভবিষ্যতেও একইভাবে সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া ইফতার মাহফিল শেষে এনসিপির সাফল্য এবং নির্বাচিত এমপিদের প্রসঙ্গে আসিফ বলেছেন, আমাদের যে ছয়জন এমপি হয়েছে, আমি মনে করি তার

দুদকে ‘সাকিব ভক্তদের’ অভিযোগ, যা বললেন আসিফ মাহমুদ

দুর্নীতি দমন কমিশনে (দুদক) সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের একদল ভক্ত এ অভিযোগ দাখিল করেন। 

অভিযোগের বিষয়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শ্যামপুরে স্থানীয় এনসিপির ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রতিক্রিয়া জানান এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। 

তিনি বলেন, দুদকে অভিযোগ করার প্রক্রিয়াটি খুবই সহজ এবং যে কেউ অভিযোগ করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ বিষয়ে কেন মব সৃষ্টি করা হলো? কেন গণমাধ্যমে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি? 

সাবেক এই উপদেষ্টা আরও বলেন, সাকিব আল হাসানের জাতীয় পতাকা বহনের নৈতিক অধিকার নেই। তাকে খেলতে না দেওয়াটা যদি অপরাধ হয়, তবে যেকোনো শাস্তি পেতেও আমি প্রস্তুত।

অতীতে দেশের মানুষ যেভাবে সমর্থন দিয়েছে, ভবিষ্যতেও একইভাবে সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া ইফতার মাহফিল শেষে এনসিপির সাফল্য এবং নির্বাচিত এমপিদের প্রসঙ্গে আসিফ বলেছেন, আমাদের যে ছয়জন এমপি হয়েছে, আমি মনে করি তারা বাংলাদেশের রাজনীতিতে এবং সংসদে প্রাণচাঞ্চল্য নিয়ে আসবে। এই ছয়জনের মাধ্যমে বাংলাদেশের মানুষের কথা সংসদে পৌঁছাবে।

দুদক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয়। পরে তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানান।

একপর্যায়ে তারা কর্মকর্তাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন। অফিসের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটায় এবং বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে দুদকের সংশ্লিষ্ট বিভাগ অনেকটা বাধ্য হয়ে অভিযোগপত্রটি গ্রহণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow