দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন যুবক

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুধ দিয়ে গোসল করে জামায়াত ইসলামী ত্যাগের ঘোষণা দিয়েছেন খালিদ হাসান তারেক (৩০) নামে এক যুবক। খালিদ হাসান তারেক উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের হাসিবুর রহমানের ছেলে। শনিবার (১৩ জুন) দুপুরে তিনি জানান, তিনি ২০১১ সাল থেকে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি মন্দির পাহারা দেওয়ার বিষয়কে কেন্দ্র করে স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমিরের সঙ্গে তার মতবিরোধ সৃষ্টি হয়। এরপর দলীয় বিভিন্ন কর্মসূচি ও সভা-সমাবেশে তাকে আর আমন্ত্রণ জানানো হয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা দেন। খালিদ হাসান তারেক বলেন, সম্প্রতি কিছু বিষয়ে মতবিরোধের কারণে আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। তাই আমি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছি। এ বিষয়ে ফকিরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা তৈয়েবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন যুবক

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুধ দিয়ে গোসল করে জামায়াত ইসলামী ত্যাগের ঘোষণা দিয়েছেন খালিদ হাসান তারেক (৩০) নামে এক যুবক। খালিদ হাসান তারেক উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের হাসিবুর রহমানের ছেলে।

শনিবার (১৩ জুন) দুপুরে তিনি জানান, তিনি ২০১১ সাল থেকে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি মন্দির পাহারা দেওয়ার বিষয়কে কেন্দ্র করে স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমিরের সঙ্গে তার মতবিরোধ সৃষ্টি হয়। এরপর দলীয় বিভিন্ন কর্মসূচি ও সভা-সমাবেশে তাকে আর আমন্ত্রণ জানানো হয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা দেন।

খালিদ হাসান তারেক বলেন, সম্প্রতি কিছু বিষয়ে মতবিরোধের কারণে আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। তাই আমি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছি।

এ বিষয়ে ফকিরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা তৈয়েবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow