দুনিয়ার সামান্য স্বার্থে ইমান-ইসলাম বিসর্জন দেওয়া যাবে না

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, দুনিয়ার সামান্য স্বার্থে ইমান ও ইসলাম বিসর্জন দেওয়া যাবে না। তিনি বলেন, আল্লাহ ও কিয়ামতের ওপর পূর্ণ বিশ্বাস রেখে রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে। যাদের মধ্যে তাকওয়া থাকবে, তারাই সহজে পুলসিরাত পার হতে পারবেন। রোববার (১ মার্চ) ঝালকাঠি শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুফতি ফয়জুল করীম। হিউম্যান অ্যাকর্ড ডেভেলপমেন্ট সোসাইটির (হ্যাডস) উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম আরও বলেন, রোজা রাখতে হবে একমাত্র আল্লাহর হুকুম পালনের জন্য। অনেক সময় দেখা যায়, অনেকে বিভিন্ন দুনিয়াবি কারণে রোজা রাখেন বা ইসলাম ধর্মকে নিজস্ব উদ্দেশ্যে ব্যবহার করেন, যা সঠিক নয়। তিনি বলেন, জানোয়ার চলে পালের টানে আর মুসলমান চলে ইমানের টানে। ইফতার পূর্ব আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল কাইউম, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন। মো. আমি

দুনিয়ার সামান্য স্বার্থে ইমান-ইসলাম বিসর্জন দেওয়া যাবে না

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, দুনিয়ার সামান্য স্বার্থে ইমান ও ইসলাম বিসর্জন দেওয়া যাবে না।

তিনি বলেন, আল্লাহ ও কিয়ামতের ওপর পূর্ণ বিশ্বাস রেখে রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে। যাদের মধ্যে তাকওয়া থাকবে, তারাই সহজে পুলসিরাত পার হতে পারবেন।

রোববার (১ মার্চ) ঝালকাঠি শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুফতি ফয়জুল করীম। হিউম্যান অ্যাকর্ড ডেভেলপমেন্ট সোসাইটির (হ্যাডস) উদ্যোগে এ আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম আরও বলেন, রোজা রাখতে হবে একমাত্র আল্লাহর হুকুম পালনের জন্য। অনেক সময় দেখা যায়, অনেকে বিভিন্ন দুনিয়াবি কারণে রোজা রাখেন বা ইসলাম ধর্মকে নিজস্ব উদ্দেশ্যে ব্যবহার করেন, যা সঠিক নয়। তিনি বলেন, জানোয়ার চলে পালের টানে আর মুসলমান চলে ইমানের টানে।

ইফতার পূর্ব আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল কাইউম, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন।

মো. আমিন হোসেন/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow