দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে আজ মঙ্গলবার (৫ মে) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত (পুনঃ) দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে, গত কয়েক দিনের টানা ঝড় ও ভারি বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জলাবদ্ধতা ও নদ-নদীর পানি বৃদ্ধির কারণে তলিয়ে গেছে হাওরের ধানক্ষেত। তবে কৃষকদের জন্য কিছুটা স্বস্তির খবরও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ১০ দিনের বেশি সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এব

দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে আজ মঙ্গলবার (৫ মে) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত (পুনঃ) দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে, গত কয়েক দিনের টানা ঝড় ও ভারি বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জলাবদ্ধতা ও নদ-নদীর পানি বৃদ্ধির কারণে তলিয়ে গেছে হাওরের ধানক্ষেত।

তবে কৃষকদের জন্য কিছুটা স্বস্তির খবরও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ১০ দিনের বেশি সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দীর্ঘ সময় রোদের দেখা মিলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে ৭ মে থেকে ১৮ মে পর্যন্ত সময়জুড়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।

এছাড়া মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

একই সময়ে দেশের কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow