দুপুরে খেয়েই শুয়ে পড়েছেন? জানুন এর ফলাফল

দুপুরে পেট ভরে খাওয়ার পর একটু শুয়ে পড়তে ইচ্ছে করে - এটি খুবই স্বাভাবিক। অনেকেই মনে করেন এতে শরীর আরাম পায়। কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়ার অভ্যাসটি দীর্ঘমেয়াদে হজমের সমস্যাসহ নানা জটিলতা তৈরি করতে পারে। জেনে নিন খাওয়ার পরপর শুয়ে পড়লে শরীরে কী ঘটে - ১. হজমে ব্যাঘাতখাওয়ার পরপরই শুয়ে পড়লে হজম প্রক্রিয়া ব্যাহত হয়। খাবার ঠিকভাবে নিচের দিকে নামতে না পেরে পাকস্থলীতে চাপ তৈরি করে। এতে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা বুক জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি আরও বেশি অনুভূত হয়। ২. অ্যাসিড রিফ্লাক্সএছাড়া খাওয়ার পর শুয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড উপরের দিকে উঠে আসতে পারে, যাকে অ্যাসিড রিফ্লাক্স বলা হয়। এতে বুক জ্বালা, গলা জ্বালা বা টক ঢেকুরের মতো অস্বস্তি হয়। নিয়মিত এমন হলে এটি দীর্ঘমেয়াদি সমস্যায় রূপ নিতে পারে। ৩. ওজন বৃদ্ধিএই অভ্যাসের আরেকটি প্রভাব হলো ওজন বৃদ্ধি। খাওয়ার পরপরই শরীর কম নড়াচড়া করলে ক্যালোরি খরচ কম হয়, যা ধীরে ধীরে ওজন বাড়াতে ভূমিকা রাখতে পারে। তাহলে কী করবেন? >> খাওয়ার পর অন্তত ২০–৩০ মিনিট সোজা হয়ে বসে থাকা বা হালকা হাঁ

দুপুরে খেয়েই শুয়ে পড়েছেন? জানুন এর ফলাফল

দুপুরে পেট ভরে খাওয়ার পর একটু শুয়ে পড়তে ইচ্ছে করে - এটি খুবই স্বাভাবিক। অনেকেই মনে করেন এতে শরীর আরাম পায়। কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়ার অভ্যাসটি দীর্ঘমেয়াদে হজমের সমস্যাসহ নানা জটিলতা তৈরি করতে পারে।

জেনে নিন খাওয়ার পরপর শুয়ে পড়লে শরীরে কী ঘটে -

১. হজমে ব্যাঘাত
খাওয়ার পরপরই শুয়ে পড়লে হজম প্রক্রিয়া ব্যাহত হয়। খাবার ঠিকভাবে নিচের দিকে নামতে না পেরে পাকস্থলীতে চাপ তৈরি করে। এতে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা বুক জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি আরও বেশি অনুভূত হয়।

২. অ্যাসিড রিফ্লাক্স
এছাড়া খাওয়ার পর শুয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড উপরের দিকে উঠে আসতে পারে, যাকে অ্যাসিড রিফ্লাক্স বলা হয়। এতে বুক জ্বালা, গলা জ্বালা বা টক ঢেকুরের মতো অস্বস্তি হয়। নিয়মিত এমন হলে এটি দীর্ঘমেয়াদি সমস্যায় রূপ নিতে পারে।

৩. ওজন বৃদ্ধি
এই অভ্যাসের আরেকটি প্রভাব হলো ওজন বৃদ্ধি। খাওয়ার পরপরই শরীর কম নড়াচড়া করলে ক্যালোরি খরচ কম হয়, যা ধীরে ধীরে ওজন বাড়াতে ভূমিকা রাখতে পারে।

তাহলে কী করবেন?

>> খাওয়ার পর অন্তত ২০–৩০ মিনিট সোজা হয়ে বসে থাকা বা হালকা হাঁটাহাঁটি করা ভালো। এতে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে এবং অস্বস্তি কমে। খুব বেশি হাঁটার দরকার নেই - অল্প সময় ধীরে হাঁটাই যথেষ্ট।

>> যদি খুব ঘুম পায়, তাহলে খাওয়ার পর কিছু সময় অপেক্ষা করে ছোট একটি পাওয়ার ন্যাপ নিতে পারেন। তবে সেটিও ২০-৩০ মিনিটের বেশি না হওয়াই ভালো।

>> এছাড়া দুপুরের খাবার খুব বেশি ভারী না রাখাও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত তেল-ঝাল বা বেশি খেলে অস্বস্তি বাড়তে পারে।

সব মিলিয়ে, খাওয়ার পরপরই শুয়ে পড়া সাময়িক আরাম দিলেও এটি শরীরের জন্য ভালো নয়। ছোট একটি পরিবর্তন - খাওয়ার পর কিছুটা সময় সোজা থাকা - আপনার হজম ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হতে পারে।

সূত্র: মায়ো ক্লিনিক, হার্ভার্ড হেলথ পাবলিশিং, ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেস

এএমপি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow