দুপুর পর্যন্ত ঢাকায় আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৩ জুন) দুপুর পর্যন্ত পরিচালিত পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী। আরও পড়ুন রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হলো—রমনা থানা ২ জন, শাহবাগ একজন, ধানমন্ডি থানা ২ জন, হাজারীবাগ ২ জন, বংশাল একজন, সূত্রাপুর একজন, পল্টন একজন, তেজগাঁও ২ জন, শিল্পাঞ্চল থানা একজন, মিরপুর ৩ জন, পল্লবী একজন ও কাফরুল থানা-পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এডিসি নিয়াজ মেহেদী আরও জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। টিটি/এমএমকে

দুপুর পর্যন্ত ঢাকায় আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর পর্যন্ত পরিচালিত পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।

থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হলো—রমনা থানা ২ জন, শাহবাগ একজন, ধানমন্ডি থানা ২ জন, হাজারীবাগ ২ জন, বংশাল একজন, সূত্রাপুর একজন, পল্টন একজন, তেজগাঁও ২ জন, শিল্পাঞ্চল থানা একজন, মিরপুর ৩ জন, পল্লবী একজন ও কাফরুল থানা-পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

এডিসি নিয়াজ মেহেদী আরও জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিটি/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow