দুবাইতে সোনার ভরি কত টাকা?

দুবাইতে সোনা কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য খুব একটা স্বস্তির খবর নয়। সংযুক্ত আরব আমিরাতের শহরটিতে টানা ঊর্ধ্বমুখী ধারায় আবারও বেড়েছে সোনার দাম। বুধবার (৫ আগস্ট) দিনের শুরুতেই দুবাইতে ২৪ ক্যারেট সোনার দাম পৌঁছেছে প্রতি গ্রাম ৪৯৬ দিরহামে। শুধু ২৪ ক্যারেট নয়, ২২, ২১, ১৮ ও ১৪ ক্যারেট—সব ধরনের সোনার দামই বেড়েছে। আরও পড়ুন বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৬৭ হাজার টাকা, বাংলাদেশে কত কমলো? আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধি এবং ভবিষ্যৎ বাজার নিয়ে আশাবাদী পূর্বাভাসের প্রভাব পড়ছে দুবাইয়ের স্বর্ণবাজারেও। কত দামে বিক্রি হচ্ছে সোনা বুধবার দুবাইতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি গ্রাম ৪৯৬ দিরহামে। মঙ্গলবার বাজার বন্ধের সময় এর দাম ছিল ৪৯২ দশমিক ২৫ দিরহাম। অর্থাৎ একদিনের ব্যবধানে প্রতি গ্রামে সোনার দাম বেড়েছে ৩ দশমিক ৭৫ দিরহাম। প্রতি গ্রাম ৪৯৬ দিরহাম হলে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয় ৫ হাজার ৭৮৫ দশমিক ৩৪ দিরহাম প্রায়। আর বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী (১ দিরহাম সমান প্রায় ৩৩ দশমিক ৬৬ টাকা) এক ভরি ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৭৩৪ টাকার মতো।

দুবাইতে সোনার ভরি কত টাকা?

দুবাইতে সোনা কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য খুব একটা স্বস্তির খবর নয়। সংযুক্ত আরব আমিরাতের শহরটিতে টানা ঊর্ধ্বমুখী ধারায় আবারও বেড়েছে সোনার দাম।

বুধবার (৫ আগস্ট) দিনের শুরুতেই দুবাইতে ২৪ ক্যারেট সোনার দাম পৌঁছেছে প্রতি গ্রাম ৪৯৬ দিরহামে। শুধু ২৪ ক্যারেট নয়, ২২, ২১, ১৮ ও ১৪ ক্যারেট—সব ধরনের সোনার দামই বেড়েছে।

আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধি এবং ভবিষ্যৎ বাজার নিয়ে আশাবাদী পূর্বাভাসের প্রভাব পড়ছে দুবাইয়ের স্বর্ণবাজারেও।

কত দামে বিক্রি হচ্ছে সোনা

বুধবার দুবাইতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি গ্রাম ৪৯৬ দিরহামে। মঙ্গলবার বাজার বন্ধের সময় এর দাম ছিল ৪৯২ দশমিক ২৫ দিরহাম। অর্থাৎ একদিনের ব্যবধানে প্রতি গ্রামে সোনার দাম বেড়েছে ৩ দশমিক ৭৫ দিরহাম।

প্রতি গ্রাম ৪৯৬ দিরহাম হলে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয় ৫ হাজার ৭৮৫ দশমিক ৩৪ দিরহাম প্রায়। আর বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী (১ দিরহাম সমান প্রায় ৩৩ দশমিক ৬৬ টাকা) এক ভরি ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৭৩৪ টাকার মতো।

এদিন দুবাইয়ে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি গ্রাম ৪৫৯ দশমিক ২৫ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী এর দাম দাঁড়ায় ১ লাখ ৮০ হাজার ৩০৬ টাকা প্রায়।

দুবাই ২১ ক্যারেট সোনার দাম ৪৪০ দশমিক ২৫ দিরহাম প্রতি গ্রাম। সেই হিসাবে, ভরি দাঁড়াচ্ছে ১ লাখ ৭২ হাজার ৮৪৬ টাকা প্রায়।

১৮ ক্যারেটের দাম প্রতি গ্রাম ৩৭৭ দশমিক ৫০ দিরহাম। এর ভরি ১ লাখ ৪৮ হাজার ২১০ টাকা প্রায়।

আর ১৪ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ২৯৪ দশমিক ২৫ দিরহাম। সেই অনুযায়ী, এই সোনার ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ১৫ হাজার ৫২৫ টাকার মতো।

আন্তর্জাতিক বাজারও ঊর্ধ্বমুখী

বুধবার আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম বেড়ে ৪ হাজার ১৩৪ মার্কিন ডলারে পৌঁছেছে। এটি আগের দিনের তুলনায় ০ দশমিক ৯৬ শতাংশ বেশি।

বাংলাদেশি মুদ্রায় স্পট মার্কেটে সোনার দাম দাঁড়াচ্ছে প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৪৪২ টাকা প্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

এদিন বেড়েছে রুপার দামও। এর প্রতি আউন্স দাঁড়িয়েছে ৬০ দশমিক ৭৩ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় আন্তর্জাতিক বাজারে রুপার ভরি এখন ২ হাজার ৭৯৭ টাকা প্রায়।

সূত্র: খালিজ টাইমস
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow