দুর্ঘটনার পর মুখ খুললেন এ আর রহমানের ছেলে

চেন্নাইয়ে পথ দুর্ঘটনায় আহত হয়েছেন সুরকার এআর রহমানের ছেলে ও গায়ক আমিন রহমান। সোমবার (১০ আগস্ট) ভোরে বন্ধুর গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আমিন, তার এক বন্ধু এবং অপর গাড়ির চালক সামান্য আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে মুখ খোলেন আমিন। দুর্ঘটনার সময় তিনিই গাড়ি চালাচ্ছিলেন-এমন দাবি কয়েকটি প্রতিবেদনে প্রকাশিত হওয়ার পর বিষয়টি পরিষ্কার করেন তিনি। আমিন জানান, দুর্ঘটনার সময় তিনি গাড়ির চালকের আসনে ছিলেন না, বরং যাত্রীর আসনে বসেছিলেন। বিমানবন্দরের দিকে যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে। তার বন্ধু গাড়িটি চালাচ্ছিলেন বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আমিন লেখেন, ‘ঈশ্বরের কৃপায়, দুর্ঘটনায় জড়িত সবাই নিরাপদে রয়েছেন।’ তার খোঁজ নেওয়া, ভালোবাসা ও প্রার্থনার জন্য পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে পরিবারের প্রবীণদের আশীর্বাদ ও তাদের দেওয়া মূল্যবোধের কথাও উল্লেখ করেন আমিন। দুর্ঘটনার পর তার শারীরিক অবস্থা নিয়ে অনুরাগীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ দূর ক

দুর্ঘটনার পর মুখ খুললেন এ আর রহমানের ছেলে

চেন্নাইয়ে পথ দুর্ঘটনায় আহত হয়েছেন সুরকার এআর রহমানের ছেলে ও গায়ক আমিন রহমান। সোমবার (১০ আগস্ট) ভোরে বন্ধুর গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আমিন, তার এক বন্ধু এবং অপর গাড়ির চালক সামান্য আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে মুখ খোলেন আমিন। দুর্ঘটনার সময় তিনিই গাড়ি চালাচ্ছিলেন-এমন দাবি কয়েকটি প্রতিবেদনে প্রকাশিত হওয়ার পর বিষয়টি পরিষ্কার করেন তিনি।

আমিন জানান, দুর্ঘটনার সময় তিনি গাড়ির চালকের আসনে ছিলেন না, বরং যাত্রীর আসনে বসেছিলেন। বিমানবন্দরের দিকে যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে। তার বন্ধু গাড়িটি চালাচ্ছিলেন বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আমিন লেখেন, ‘ঈশ্বরের কৃপায়, দুর্ঘটনায় জড়িত সবাই নিরাপদে রয়েছেন।’ তার খোঁজ নেওয়া, ভালোবাসা ও প্রার্থনার জন্য পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান তিনি।

একই সঙ্গে পরিবারের প্রবীণদের আশীর্বাদ ও তাদের দেওয়া মূল্যবোধের কথাও উল্লেখ করেন আমিন। দুর্ঘটনার পর তার শারীরিক অবস্থা নিয়ে অনুরাগীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ দূর করতেই নিজের অবস্থান পরিষ্কার করেন এই গায়ক।

আমিনের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন তার বোন, গায়িকা ও সুরকার খতিজা রহমান। তিনিও জানিয়েছেন, দুর্ঘটনার সময় আমিন গাড়ির যাত্রীর আসনে ছিলেন এবং তার বন্ধুই গাড়ি চালাচ্ছিলেন।

খতিজার দাবি, তাদের সামনে থাকা একটি গাড়ি লাল সিগন্যাল অমান্য করে এগিয়ে আসায় সংঘর্ষ ঘটে। তবে দুর্ঘটনায় আমিন, তার বন্ধু এবং অপর গাড়ির চালক-তিনজনই নিরাপদে রয়েছেন বলে জানান তিনি।

দুর্ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের আগে পরিবারের সঙ্গে তথ্য যাচাই করার অনুরোধও জানিয়েছেন খতিজা। ভুল তথ্য প্রকাশের কারণে পরিবারের সদস্যদের মধ্যে অকারণ উদ্বেগ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে দুর্ঘটনার কারণ নিয়ে পুলিশের প্রাথমিক বক্তব্যে কিছুটা ভিন্ন তথ্য উঠে এসেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, রাস্তার বাঁ দিক থেকে একটি গাড়ি মূল সড়কে ঢুকে পড়ায় দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে আমিন, তার বন্ধু ও অপর গাড়ির চালক সামান্য আহত হন।

দুর্ঘটনার পর দুই গাড়িই জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ও ৩৩৭ ধারায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।

ফলে দুর্ঘটনার সময় গাড়ি কে চালাচ্ছিলেন এবং ঠিক কীভাবে সংঘর্ষ ঘটেছে-এ নিয়ে আমিন ও তার পরিবারের বক্তব্যের সঙ্গে পুলিশের প্রাথমিক তথ্যের কিছুটা পার্থক্য রয়েছে। তবে দুর্ঘটনায় আহত তিনজনই প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে দুর্ঘটনার পর আমিনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়ে সেই উদ্বেগ দূর করার পাশাপাশি সবার ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন এআর রহমানপুত্র।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow