দুর্নীতির সঙ্গে দলীয় লোকজন জড়িত থাকলে বহিষ্কার করা হবে : প্রতিমন্ত্রী আজাদ

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দলীয় লোকজন দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে, তাদের দল থেকে বহিষ্কার করা হবে। ইতোমধ্যেই অনেককে দল থেকে বহিষ্কার করা হয়েছে ও কিছু নেতাকর্মীর পদ স্থগিত করা হয়েছে।  রোববার (২২ মার্চ) দুপুরে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নে ‘আমাদের টেপ্রীগঞ্জ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি। ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান সরকার বিএনপিকে পরিচ্ছন্ন দল হিসেবে দেখতে চায়। এখানে কোনো অন্যায়ের সঙ্গে আপস করার সুযোগ নাই। দেশের উন্নয়নের স্বার্থে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কাজকর্ম থেকে দলীয় নেতাকর্মীদের সতর্ক হতে হবে। মেডিসিন বিশেষজ্ঞ ডা. জিয়া হায়দার বসুনিয়ার নেতৃত্বে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী প্রায় ১১শ রোগীকে প্রাথমিক চিকিৎসা দেন। নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দেবী প্রসাদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম লাজু, টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ই

দুর্নীতির সঙ্গে দলীয় লোকজন জড়িত থাকলে বহিষ্কার করা হবে : প্রতিমন্ত্রী আজাদ

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দলীয় লোকজন দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে, তাদের দল থেকে বহিষ্কার করা হবে। ইতোমধ্যেই অনেককে দল থেকে বহিষ্কার করা হয়েছে ও কিছু নেতাকর্মীর পদ স্থগিত করা হয়েছে। 

রোববার (২২ মার্চ) দুপুরে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নে ‘আমাদের টেপ্রীগঞ্জ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি।

ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান সরকার বিএনপিকে পরিচ্ছন্ন দল হিসেবে দেখতে চায়। এখানে কোনো অন্যায়ের সঙ্গে আপস করার সুযোগ নাই। দেশের উন্নয়নের স্বার্থে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কাজকর্ম থেকে দলীয় নেতাকর্মীদের সতর্ক হতে হবে।

মেডিসিন বিশেষজ্ঞ ডা. জিয়া হায়দার বসুনিয়ার নেতৃত্বে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী প্রায় ১১শ রোগীকে প্রাথমিক চিকিৎসা দেন।

নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দেবী প্রসাদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম লাজু, টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow