দুলুর অভিযোগের পর ৪ কোটি টাকার লেনদেন স্থগিত

জাতীয় সংসদ নির্বাচনের আগে নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে চার কোটি টাকা লেনদেনের ঘটনা ঘটেছে, যা নিয়ে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।  মঙ্গলবার শহরের আলাইপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। এদিকে দুলুর অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংক নাটোর শাখায় পাঠানো সেই চার কোটি টাকার সন্দেহজনক লেনদেনটি স্থগিত করা হয়। বিএনপি প্রার্থী দুলু দাবি করেন, নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখার মাধ্যমে ইসলামী ব্যাংকের নাটোর শাখার একটি অ্যাকাউন্টে ঢাকা থেকে প্রায় চার কোটি টাকা পাঠানো হয়েছে। এর আগে সোনালী ব্যাংকের ওই শাখায় এ ধরনের লেনদেনের নজির নেই উল্লেখ করে তিনি শঙ্কা  প্রকাশ করে বলেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই টাকা ভোট কেনাবেচায় ব্যবহৃত হতে পারে। এ বিষয়ে লেনদেন বন্ধের দাবি জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে বলে জানান ধানের শীষের এই প্রার্থী। সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখার এজিএম উজ্জ্বল কুমার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। নাট

দুলুর অভিযোগের পর ৪ কোটি টাকার লেনদেন স্থগিত
জাতীয় সংসদ নির্বাচনের আগে নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে চার কোটি টাকা লেনদেনের ঘটনা ঘটেছে, যা নিয়ে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।  মঙ্গলবার শহরের আলাইপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। এদিকে দুলুর অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংক নাটোর শাখায় পাঠানো সেই চার কোটি টাকার সন্দেহজনক লেনদেনটি স্থগিত করা হয়। বিএনপি প্রার্থী দুলু দাবি করেন, নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখার মাধ্যমে ইসলামী ব্যাংকের নাটোর শাখার একটি অ্যাকাউন্টে ঢাকা থেকে প্রায় চার কোটি টাকা পাঠানো হয়েছে। এর আগে সোনালী ব্যাংকের ওই শাখায় এ ধরনের লেনদেনের নজির নেই উল্লেখ করে তিনি শঙ্কা  প্রকাশ করে বলেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই টাকা ভোট কেনাবেচায় ব্যবহৃত হতে পারে। এ বিষয়ে লেনদেন বন্ধের দাবি জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে বলে জানান ধানের শীষের এই প্রার্থী। সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখার এজিএম উজ্জ্বল কুমার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন বলেন, ইসলামী ব্যাংকের সন্দেহজনক লেনদেন বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। তবে এর আগে অভিযোগ অস্বীকার করে নাটোর ইসলামী ব্যাংকের এভিপি মো. রেজাউল করিম বলেন, ‘চার কোটি টাকা লেনদেন আমাদের ব্যাংকের জন্য বড় কোনো বিষয় নয়। ভোটের সময় ব্যাংক বন্ধ থাকবে, তাই এটিএম বুথে পর্যাপ্ত টাকা নিশ্চিত করতে এই ফান্ড আনা হয়েছে। একে সন্দেহজনক ভাবার কোনো কারণ নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow