দেবকে সমর্থন করলেন প্রসেনজিৎ
টালিউডে দীর্ঘদিন ধরে চলা ‘ব্যান কালচার’ বিতর্কে হঠাৎই বিস্ফোরণ ঘটালেন টালিউড সুপারস্টার দেব। শিল্পীদের ক্ষোভ আর প্রতিবাদের মাঝেই ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে যেন ঝড় তুললেন এই অভিনেতা। সময়সীমা পেরোতেই মিলল চমক, অনির্বাণ ভট্টাচার্য-এর কামব্যাক ঘোষণা। আর সেই বার্তা পৌঁছে দিতে তিনি সরাসরি ট্যাগ করলেন টালিউডের মহাতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-কে, যা নতুন করে আলোড়ন তুলেছে পুরো টালি পাড়ায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরামের বৈঠক শেষে এ বিষয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘দেবের ভাবনাকে আমি পূর্ণ সমর্থন করি। তবে ৭২ ঘণ্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার ক্ষমতা আমার নেই।’ তিনি স্পষ্ট জানান, রাহুলের মৃত্যুর ঘটনা ও ‘ব্যান কালচার’ দুটি বিষয় আলাদা। তিনি বলেন, ‘রাহুলের অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে এবং শিল্পীদের সুরক্ষার দাবিতে আমরা এক হয়েছিলাম। এর সঙ্গে অন্য কোনো দাবি জড়িত নয়’ । প্রসেনজিৎ আরো জানান, দেবের সঙ্গে তাঁর নিয়মিত কথা হয় এবং বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে তিনি দেবকে পরামর্শ দিয়েছিলেন, বিষয়টি কিছুটা সময় নিয়ে সামনে আনা উচিত ছিল। ৭২ ঘণ
টালিউডে দীর্ঘদিন ধরে চলা ‘ব্যান কালচার’ বিতর্কে হঠাৎই বিস্ফোরণ ঘটালেন টালিউড সুপারস্টার দেব। শিল্পীদের ক্ষোভ আর প্রতিবাদের মাঝেই ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে যেন ঝড় তুললেন এই অভিনেতা। সময়সীমা পেরোতেই মিলল চমক, অনির্বাণ ভট্টাচার্য-এর কামব্যাক ঘোষণা। আর সেই বার্তা পৌঁছে দিতে তিনি সরাসরি ট্যাগ করলেন টালিউডের মহাতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-কে, যা নতুন করে আলোড়ন তুলেছে পুরো টালি পাড়ায়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরামের বৈঠক শেষে এ বিষয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘দেবের ভাবনাকে আমি পূর্ণ সমর্থন করি।
তবে ৭২ ঘণ্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার ক্ষমতা আমার নেই।’ তিনি স্পষ্ট জানান, রাহুলের মৃত্যুর ঘটনা ও ‘ব্যান কালচার’ দুটি বিষয় আলাদা।
তিনি বলেন, ‘রাহুলের অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে এবং শিল্পীদের সুরক্ষার দাবিতে আমরা এক হয়েছিলাম। এর সঙ্গে অন্য কোনো দাবি জড়িত নয়’ ।
প্রসেনজিৎ আরো জানান, দেবের সঙ্গে তাঁর নিয়মিত কথা হয় এবং বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে তিনি দেবকে পরামর্শ দিয়েছিলেন, বিষয়টি কিছুটা সময় নিয়ে সামনে আনা উচিত ছিল।
৭২ ঘণ্টা’র সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ধরনের চ্যালেঞ্জ দেওয়ার বা নেওয়ার মতো যোগ্যতা আমার নেই।’
তবে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার বিষয়ে দেবের অবস্থানকে সমর্থন করে প্রসেনজিৎ বলেন, ‘শুধু অনির্বাণ নয়, ঋদ্ধি সেন-সহ আরও অনেকেই নিষিদ্ধ রয়েছেন। তাঁদের সবার উপর থেকে নিষেধাজ্ঞা উঠুক, সেটাই চাই।
তিনি দীর্ঘদিন কারো সঙ্গে কাজ না করার সংস্কৃতিকেও সমর্থন করেন না। তবে এই সমস্যার সমাধান দ্রুত সম্ভব নয় বলেই মনে করেন প্রসেনজিৎ। তার মতে, সামনে বিধানসভা নির্বাচন থাকায় এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া কঠিন।
What's Your Reaction?