দেশবাসীর কাছে দোয়া চাইলেন সংগীত শিল্পী তৌসিফ আহমেদ

হঠাৎ করেই যেন ছন্দপতন ঘটলো সংগীত শিল্পী তৌসিফ আহমেদ এর জীবনে। গত কয়েক দিন ধরেই তিনি লড়াই করছিলেন মৃত্যুর সাথে। সম্প্রতি তার মস্তিস্কে সম্পন্ন হয়েছে এক জটিল অস্ত্রোপচার। দীর্ঘ নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের এই কঠিন পরিস্থিতির কথা জানান শিল্পী নিজেই। দেশবাসীর কাছে চাইলেন দোয়া। নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে হাসপাতালের বিছানায় বসে থাকা একটি ছবি শেয়ার করে তৌসিফ ক্যাপশনে লেখেন, ‘ব্রেইন সার্জারির কয়েকদিন পরের ছবি। দোয়া করবেন। আমি একজন অতি সাধারণ মানুষ। আমি পৃথিবীতে এসেছি অল্প সময়ের জন্য হলেও নিজের জীবনকে সগৌরবে বাঁচতে।’ অস্ত্রোপচারের খবরটি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করছেন। অনেকেই তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। উল্লেখ্য, তৌসিফ আহমেদ নবীন-প্রবীণ সব শ্রেণির শ্রোতাদের কাছেই সমান জনপ্রিয়। ২০০৭ সালে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ দিয়েই তিনি সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙি

দেশবাসীর কাছে দোয়া চাইলেন সংগীত শিল্পী তৌসিফ আহমেদ
হঠাৎ করেই যেন ছন্দপতন ঘটলো সংগীত শিল্পী তৌসিফ আহমেদ এর জীবনে। গত কয়েক দিন ধরেই তিনি লড়াই করছিলেন মৃত্যুর সাথে। সম্প্রতি তার মস্তিস্কে সম্পন্ন হয়েছে এক জটিল অস্ত্রোপচার। দীর্ঘ নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের এই কঠিন পরিস্থিতির কথা জানান শিল্পী নিজেই। দেশবাসীর কাছে চাইলেন দোয়া। নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে হাসপাতালের বিছানায় বসে থাকা একটি ছবি শেয়ার করে তৌসিফ ক্যাপশনে লেখেন, ‘ব্রেইন সার্জারির কয়েকদিন পরের ছবি। দোয়া করবেন। আমি একজন অতি সাধারণ মানুষ। আমি পৃথিবীতে এসেছি অল্প সময়ের জন্য হলেও নিজের জীবনকে সগৌরবে বাঁচতে।’ অস্ত্রোপচারের খবরটি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করছেন। অনেকেই তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। উল্লেখ্য, তৌসিফ আহমেদ নবীন-প্রবীণ সব শ্রেণির শ্রোতাদের কাছেই সমান জনপ্রিয়। ২০০৭ সালে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ দিয়েই তিনি সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ও ‘জান পাখি’র মতো অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বিরহী ও রোমান্টিক গান দিয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow