দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে রাজশাহী মহানগর যুবদল। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন। বক্তারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় থাকবে এবং যে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। বিক্ষোভে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি রফিক আহমেদ ডলার। বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মাহামুদুস সালেহীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও আবদুল ওয়াহাব এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্যসচ

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে রাজশাহী মহানগর যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন।

বক্তারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় থাকবে এবং যে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।

বিক্ষোভে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি রফিক আহমেদ ডলার।

বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মাহামুদুস সালেহীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও আবদুল ওয়াহাব এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম রবি।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য (দপ্তরের সংযুক্ত) মো. মাসুদুল হক মৃধা মোমিন, মহানগর যুবদলের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সুব্রত রায়, হাসান খান, শ্যামল শেখ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সুরাজ আলী, মোহন আলী, আকলেসুর রহমান সাজিম, মো. রবিন হোসেন, হাফিজ বাবুসহ রাজশাহী মহানগর যুবদলের আওতাধীন আটটি থানার নেতৃবৃন্দ, ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের আহ্বায়ক, সদস্যসচিব ও নেতাকর্মীরা।

মনির হোসেন মাহিন/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow