চলন্ত ট্রেনে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা
রাজধানী তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহত তোফায়েল ইসলাম (২০) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অনন্তপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। তিনি হাজারীবাগে বোনের বাসায় বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের কবলে পড়েন। তোফায়েলের ভগ্নিপতি রাইতুল ইসলাম বলেন, ‘আমার শ্যালক তোফায়েল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার উদ্দেশে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ওঠে। ট্রেনটি তেজগাঁও এলাকা অতিক্রম করার সময় বগিতে ওত পেতে থাকা তিন ছিনতাইকারী তার আইফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে দিতে না চাইলে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা ধারালো ছুরি দিয়ে তোফায়েলের কোমরের ওপরে আঘাত করে। এরপর তারা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমার শ্যালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই শিক্ষার্থী বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়ট
রাজধানী তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত তোফায়েল ইসলাম (২০) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অনন্তপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। তিনি হাজারীবাগে বোনের বাসায় বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের কবলে পড়েন।
তোফায়েলের ভগ্নিপতি রাইতুল ইসলাম বলেন, ‘আমার শ্যালক তোফায়েল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার উদ্দেশে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ওঠে। ট্রেনটি তেজগাঁও এলাকা অতিক্রম করার সময় বগিতে ওত পেতে থাকা তিন ছিনতাইকারী তার আইফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে দিতে না চাইলে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা ধারালো ছুরি দিয়ে তোফায়েলের কোমরের ওপরে আঘাত করে। এরপর তারা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমার শ্যালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই শিক্ষার্থী বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কেএজেডআইএ/একিউএফ/এমএস
What's Your Reaction?