দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে মায়েদের ভূমিকা অন্যতম। এছাড়া হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। এ ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে।  সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দা পার্ক লিটল এনজেলস সেমিনারে হাম ও রুবেলা টিকাদান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ এবং ইপিআই যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। সহযোগিতায় রয়েছে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি এবং উন্নয়ন সহযোগীরা।  সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করা।  বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রূপগঞ্জ একটি শিল্প এলাকা। এখানে লাখ লাখ মানুষের বসবাস। আর এসব মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে সরকারিভাবে হাসপাতালে ডাক্তার, ওষুধ ও শয্যা বৃদ্ধি করতে হবে। এ কারণেই রূপগঞ্

দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে মায়েদের ভূমিকা অন্যতম। এছাড়া হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। এ ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে। 

সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দা পার্ক লিটল এনজেলস সেমিনারে হাম ও রুবেলা টিকাদান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ এবং ইপিআই যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। সহযোগিতায় রয়েছে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি এবং উন্নয়ন সহযোগীরা। 

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করা। 

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রূপগঞ্জ একটি শিল্প এলাকা। এখানে লাখ লাখ মানুষের বসবাস। আর এসব মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে সরকারিভাবে হাসপাতালে ডাক্তার, ওষুধ ও শয্যা বৃদ্ধি করতে হবে। এ কারণেই রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যাবিশিষ্ট থেকে ১০০ থেকে ২০০ শয্যায় উন্নতিকরণের দাবি জানাই। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আগামী বাজেটে রূপগঞ্জে ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স করে দেবেন বলে আশ্বস্ত করেন। যাতে রূপগঞ্জের সাধারণ মানুষ সবাই চিকিৎসা সেবা নিতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়েল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow