দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

  চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার (১১ মার্চ) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে, আগামী সপ্তাহ থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, বিগত দিনগুলোতে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আরএএস/এসএনআর

দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

 

চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১১ মার্চ) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে, আগামী সপ্তাহ থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, বিগত দিনগুলোতে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আরএএস/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow