দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে যুক্তরাজ্যভিত্তিক ভল্ট হোল্ডিংস লিমিটেডের শতভাগ মালিকানাধীন ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’। শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ভল্ট দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের হসপিটালিটি খাতে পেমেন্ট সলিউশন ও পয়েন্ট অব সেল (পিওএস) সেবা দিয়ে আসছে। গত এক দশক ধরে প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত উন্নয়ন ও পরিচালনা কাঠামো পরিচালনা করছে সিলেটভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইওটেক। বাংলাদেশে কার্যক্রম শুরুর মাধ্যমে যুক্তরাজ্যে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের হসপিটালিটি খাতে ডিজিটাল পেমেন্ট ও ফিনটেক সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভল্টের বৈশ্বিক কার্যক্রম পরিচালনায় বাংলাদেশভিত্তিক প্রযুক্তি সক্ষমতাও ব্যবহৃত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ বলেন, ভল্টের এ উদ্যোগ সিলেটের প্রযুক্তি খাতের সক্ষমতার প্রতিফলন। আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে। স্থানীয় মার্চেন্টদের ডিজিটাল লেনদেনে যুক্ত করতে যুক্তর

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে যুক্তরাজ্যভিত্তিক ভল্ট হোল্ডিংস লিমিটেডের শতভাগ মালিকানাধীন ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’। শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ভল্ট দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের হসপিটালিটি খাতে পেমেন্ট সলিউশন ও পয়েন্ট অব সেল (পিওএস) সেবা দিয়ে আসছে। গত এক দশক ধরে প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত উন্নয়ন ও পরিচালনা কাঠামো পরিচালনা করছে সিলেটভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইওটেক। বাংলাদেশে কার্যক্রম শুরুর মাধ্যমে যুক্তরাজ্যে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের হসপিটালিটি খাতে ডিজিটাল পেমেন্ট ও ফিনটেক সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভল্টের বৈশ্বিক কার্যক্রম পরিচালনায় বাংলাদেশভিত্তিক প্রযুক্তি সক্ষমতাও ব্যবহৃত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ বলেন, ভল্টের এ উদ্যোগ সিলেটের প্রযুক্তি খাতের সক্ষমতার প্রতিফলন। আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে। স্থানীয় মার্চেন্টদের ডিজিটাল লেনদেনে যুক্ত করতে যুক্তরাজ্যের ট্রানজেকশন প্রসেসিংয়ের অভিজ্ঞতা কাজে লাগানোর এ উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভল্ট হোল্ডিংসের কো-ফাউন্ডার ও প্রধান পণ্য কর্মকর্তা (সিপিও) এবং ভল্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদ জামান বলেন, সিলেটের প্রকৌশলীরা গত এক দশক ধরে আন্তর্জাতিক বাজারের জন্য সফটওয়্যার তৈরি করছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ ফিনটেক প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীরা নগদ লেনদেনের পরিবর্তে ডেটা-চালিত ডিজিটাল অপারেশন ও ব্যবস্থাপনা টুল ব্যবহারের সুযোগ পাবেন। এর ফলে প্রযুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসা পরিচালনা আরও সহজ ও কার্যকর হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow