দেশে তেলের সরবরাহ নিয়ে যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ‘গত বছরের তুলনায় ২৫ ভাগ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবেন।’ সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে।’ জ্বালানি তেলের সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, ‘ঈদের কারণে গত ২ দিন সরবরাহ বন্ধ থাকায় জনগণকে একটু চাপ পেতে হয়েছে।’ এসময় জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow