দেশে পুনরায় বৈষম্য ও দলীয়করণের প্রবণতা বাড়ছে : নাহিদ
দেশে পুনরায় বৈষম্য ও দলীয়করণের প্রবণতা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে আবারও ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে। যদি দেশে ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার কোনো অপচেষ্টা চালানো হয়, তবে দেশের মানুষ আবারও সংগঠিত হবে এবং এনসিপির নেতৃত্বে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলবে।’
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘সারা দেশ থেকেই এনসিপির প্রতি অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। আমাদের লক্ষ্য একটি মর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত হবে এবং সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের জয়জয়কার হবে এবং সেই নেতৃত্বের অগ্রভাগে এনসিপি থাকবে বলে। সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এনসিপির নেতৃত্বে দেশের সাধারণ মানুষ আবারও তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হবে।’
এনসিপির আহ্বায়ক বলেন

এনসিপির আহ্বায়ক বলেন, ‘নির্বাচনের সময় আমরা জনগণকে কথা দিয়েছিলাম যে, এটি কেবল সাধারণ নির্বাচন নয়, বরং দেশ পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কিন্তু দুঃখজনকভাবে নির্বাচনের পর সরকার গঠনের সময় সেই গণভোটের রায়কে অস্বীকার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ না করে এ নির্বাচনকে কেবল ক্ষমতার পরিবর্তনের একটি সাধারণ নির্বাচনে রূপান্তর করেছে। সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাবগুলো একে একে বাতিল করা হচ্ছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী।’
অনুষ্ঠানে এনসিপিতে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছেন শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল। এ ছাড়া রেলের দুর্নীতিবিরোধী আন্দোলনের পরিচিত মুখ ও অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি দলটিতে যোগ দেন। এসময়ং এনসিপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
নবযোগদানকারীরাও দেশ ও মানুষের অধিকার রক্ষায় এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ ইসলাম।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।