দেশে ভূমিকম্প অনুভূত, কেঁপে উঠল বিভিন্ন অঞ্চল

দেশে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলসহ সীমান্তবর্তী ভারত–এর ত্রিপুরা রাজ্যের কয়েকটি এলাকাও কেঁপে ওঠে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩। আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে বলা হয়, মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গজনাইপুর। স্থানীয় সূত্র ও আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, হবিগঞ্জের বানিয়াচং ছাড়াও শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, বাজিতপুর এবং শাহবাজপুর এলাকায় মৃদুভাবে কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর, ধলাই ও উনকোটি জেলাতেও এই ভূমিকম্পের কম্পন টের পাওয়া গেছে। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প ‘মৃদু’ শ্রেণির আওতাভুক্ত।

দেশে ভূমিকম্প অনুভূত, কেঁপে উঠল বিভিন্ন অঞ্চল

দেশে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলসহ সীমান্তবর্তী ভারত–এর ত্রিপুরা রাজ্যের কয়েকটি এলাকাও কেঁপে ওঠে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩।

আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে বলা হয়, মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গজনাইপুর।

স্থানীয় সূত্র ও আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, হবিগঞ্জের বানিয়াচং ছাড়াও শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, বাজিতপুর এবং শাহবাজপুর এলাকায় মৃদুভাবে কম্পন অনুভূত হয়েছে।

এ ছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর, ধলাই ও উনকোটি জেলাতেও এই ভূমিকম্পের কম্পন টের পাওয়া গেছে।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প ‘মৃদু’ শ্রেণির আওতাভুক্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow