দেশে ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে ঐক্যবদ্ধ প্রতিরোধ : ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে কেউ আবারও ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবো। শনিবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর মিন্টো রোডে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ বলেন তিনি। বিরোধী দলীয় নেতা বলেন, বাংলাদেশে ভয়ের সংস্কৃতি আবারও ফিরে আসুক এটা কেউই চায় না, আমরাও চাই না। কেউ যদি সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে চান, তিনি যেই হোন না কেন, আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব। আমরা আর ভয়ের সংস্কৃতি বাংলাদেশে আনতে দেবো না। তিনি বলেন, আজকের মহান দিনে আল্লাহ তাআলা আমাদের বৈষম্যমুক্ত, সৌহার্দ্যের, মানবিক ও ইনসাফভিক্তিক বাংলাদেশ গড়ার জন্য আরেকবার অঙ্গীকারবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। বিরোধী দলীয় নেতা আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মান, জাপান, কোরিয়া, ইটালি, ইন্ডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নেপাল, ভুটান, বেলজিয়াম, সিঙ্গাপুর, মিয়ানমার, থাইল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, প্যালেস্টাইন, আ

দেশে ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে ঐক্যবদ্ধ প্রতিরোধ : ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে কেউ আবারও ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবো।

শনিবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর মিন্টো রোডে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ বলেন তিনি।

বিরোধী দলীয় নেতা বলেন, বাংলাদেশে ভয়ের সংস্কৃতি আবারও ফিরে আসুক এটা কেউই চায় না, আমরাও চাই না। কেউ যদি সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে চান, তিনি যেই হোন না কেন, আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব। আমরা আর ভয়ের সংস্কৃতি বাংলাদেশে আনতে দেবো না।

তিনি বলেন, আজকের মহান দিনে আল্লাহ তাআলা আমাদের বৈষম্যমুক্ত, সৌহার্দ্যের, মানবিক ও ইনসাফভিক্তিক বাংলাদেশ গড়ার জন্য আরেকবার অঙ্গীকারবদ্ধ হওয়ার তৌফিক দান করুক।

বিরোধী দলীয় নেতা আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মান, জাপান, কোরিয়া, ইটালি, ইন্ডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নেপাল, ভুটান, বেলজিয়াম, সিঙ্গাপুর, মিয়ানমার, থাইল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, প্যালেস্টাইন, আলজেরিয়া, কসোভো, আলবেনিয়া, ব্রুনেই, মালদ্বীপ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশের কূটনীতিক এবং ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এর আগে নিজ সংসদীয় আসন ঢাকা-১৫ এর আওতাভুক্ত মিরপুরের ৬০ ফিট রাস্তাসংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ডা. শফিকুর রহমান। সকাল ৮টায় নামাজ আদায় শেষে তিনি সেখানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow