দেশে মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ

মে মাসেও দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের বর্তমান নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে মে মাসজুড়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রল ১৩৫ টাকা থাকবে। এর আগে ১৮ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রের মতে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও জ্বালানি সরবরাহ বিবেচনায় ওই দাম নির্ধারণ করা হয়, যা পরবর্তীতে মে মাসেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং ১ মে পর্যন্ত সেটি বলবৎ থাকবে। এ বিষয়ে জ্বালানি বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বৈশ্বিক বাজারে দামের ওঠানামা এবং আমদানি ব্যয় বিবেচনায় নিয়েই প্রতি মাসে মূল্য পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে মূল্য সমন্বয় করা হতে পারে।

দেশে মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ

মে মাসেও দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের বর্তমান নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে মে মাসজুড়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রল ১৩৫ টাকা থাকবে।

এর আগে ১৮ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রের মতে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও জ্বালানি সরবরাহ বিবেচনায় ওই দাম নির্ধারণ করা হয়, যা পরবর্তীতে মে মাসেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং ১ মে পর্যন্ত সেটি বলবৎ থাকবে।

এ বিষয়ে জ্বালানি বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বৈশ্বিক বাজারে দামের ওঠানামা এবং আমদানি ব্যয় বিবেচনায় নিয়েই প্রতি মাসে মূল্য পর্যালোচনা করা হচ্ছে।

পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে মূল্য সমন্বয় করা হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow