দেশে স্থিতিশীলতা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার

বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। অনেক বছর পর দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে যে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম হয়েছিল, সেখান থেকে গণতন্ত্র উত্তরণ হয়েছে। বর্তমান সরকার সংসদে টু-থার্ড মেজরিটি নিয়ে এসেছে। সবচেয়ে বড় প্রত্যাশা হলো দেশে স্থিতিশীলতা আসবে, উন্নয়নের পথে দেশ এগোবে এবং মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হবে। শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম আরও জানান, আমরা এরইমধ্যে দেখতে পাচ্ছি সরকার এক মাসের মধ্যেই অনেকগুলো প্রতিশ্রুতি পূরণের পথে এগোচ্ছে। ফার্মার্স কার্ড ইস্যু করা হয়েছে, কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে, ফ্যামিলি কার্ড কার্যকর করা হয়েছে। সব মিলিয়ে জনগণ যেসব নিয়ে আশা করেছিলেন, সরকার তা বাস্তবায়নের পথে আছে। আগামী চার বছর ১১ মাসে দেশের উন্নয়ন আরও দৃশ্যমান হবে। আশা করি দেশের মানুষ আরও বেশি সুফল ভোগ করবে। তিনি বলেন, অন্তর্ব

দেশে স্থিতিশীলতা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার

বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। অনেক বছর পর দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে।

তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে যে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম হয়েছিল, সেখান থেকে গণতন্ত্র উত্তরণ হয়েছে। বর্তমান সরকার সংসদে টু-থার্ড মেজরিটি নিয়ে এসেছে। সবচেয়ে বড় প্রত্যাশা হলো দেশে স্থিতিশীলতা আসবে, উন্নয়নের পথে দেশ এগোবে এবং মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হবে।

শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম আরও জানান, আমরা এরইমধ্যে দেখতে পাচ্ছি সরকার এক মাসের মধ্যেই অনেকগুলো প্রতিশ্রুতি পূরণের পথে এগোচ্ছে। ফার্মার্স কার্ড ইস্যু করা হয়েছে, কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে, ফ্যামিলি কার্ড কার্যকর করা হয়েছে। সব মিলিয়ে জনগণ যেসব নিয়ে আশা করেছিলেন, সরকার তা বাস্তবায়নের পথে আছে। আগামী চার বছর ১১ মাসে দেশের উন্নয়ন আরও দৃশ্যমান হবে। আশা করি দেশের মানুষ আরও বেশি সুফল ভোগ করবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের তিনটি মূল লক্ষ্য ছিল—রিফর্ম করা, বিচারের ব্যবস্থা করা এবং ভালো একটি নির্বাচন আয়োজন করা।

শফিকুল আলম জানান, দুটি কাজই ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং বিচারের কাজ চলছে।

নানাবিধ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শফিকুল আলম আশা প্রকাশ করেন, বিএনপি সরকার সেসব চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবে।

কেএইচ/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow