দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে নিয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১০ শিশু। এছাড়া গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত মোট ১৩৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ১৩৮। এদিকে, গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৩৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৪৮। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আর হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ৫৭৭ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৯ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ২৪১ জন।

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে নিয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১০ শিশু। এছাড়া গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত মোট ১৩৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ১৩৮।

এদিকে, গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৩৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৪৮।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আর হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ৫৭৭ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৯ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ২৪১ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow