দৌলতদিয়ায় বাস থেকে নেমে ফেরিতে উঠতে নারাজ যাত্রীরা

ঈদের ৬ষ্ঠ দিনেও কর্মস্থলমুখি যাত্রীর চাপ র‌য়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। মঙ্গলবার (২ জুন) সকাল থেকে ঘা‌টে যাত্রী ও পরিবহ‌নের চাপ থাক‌লেও কোনো ভোগান্তি নেই। তবে দুর্ঘটনা রো‌ধে বাস ফে‌রি‌তে ওঠার আগে যাত্রী‌দের গা‌ড়ি থেকে নামার নি‌র্দেশনা থাক‌লেও মানছেন না অধিকাংশ বাসের চালক ও যাত্রীরা। বিআইড‌ব্লিউটি‌সি, নৌ পু‌লি‌শের সদস্যরা যাত্রী‌দের স‌চেতন করার পাশাপা‌শি বাস থেকে নামা‌নোর চেষ্টা কর‌ছেন। যাত্রীরা জানান, বাসে ব্যাগ ও মূল্যবান জি‌নিস রে‌খে ফে‌রি‌তে ওঠা বাড়‌তি ঝামেলা। তাছাড়া এই গর‌মে শিশু ও নারীদের নি‌য়েও সমস্যায় পড়‌তে হয়। নিরাপত্তার জন্য যে‌হেতু সাইড রে‌লিংয়ের ব্যবস্থা রয়েছে সে‌হেতু গা‌ড়ি থে‌কে না নাম‌লেও হয়। ত‌বে নিরাপত্তার জন্য নির্দেশনা মানা উচিত।‌ গত ২৪ ঘণ্টায় এই ঘাট ব্যবহার ক‌রে পদ্মা নদী পার হ‌য়েছে ৩ হাজার ৩৫৮টি যানবাহন। এরমধ্যে মোটরসাইকে‌লের সংখ্যা ১ হাজার ৬৬৫। ছোট গা‌ড়ি, প্রাইভেটকার ও মাইক্রোবাস ১ হাজার ২৮, ট্রাক ২৩৮ এবং বা‌সের সংখ্যা ৪২৭টি। ঘাট কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাট এলাকায় এখনও ঢাকামু‌খি দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাকের চাপ র‌য়ে‌ছে। দৌল

দৌলতদিয়ায় বাস থেকে নেমে ফেরিতে উঠতে নারাজ যাত্রীরা

ঈদের ৬ষ্ঠ দিনেও কর্মস্থলমুখি যাত্রীর চাপ র‌য়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। মঙ্গলবার (২ জুন) সকাল থেকে ঘা‌টে যাত্রী ও পরিবহ‌নের চাপ থাক‌লেও কোনো ভোগান্তি নেই।

তবে দুর্ঘটনা রো‌ধে বাস ফে‌রি‌তে ওঠার আগে যাত্রী‌দের গা‌ড়ি থেকে নামার নি‌র্দেশনা থাক‌লেও মানছেন না অধিকাংশ বাসের চালক ও যাত্রীরা। বিআইড‌ব্লিউটি‌সি, নৌ পু‌লি‌শের সদস্যরা যাত্রী‌দের স‌চেতন করার পাশাপা‌শি বাস থেকে নামা‌নোর চেষ্টা কর‌ছেন।

যাত্রীরা জানান, বাসে ব্যাগ ও মূল্যবান জি‌নিস রে‌খে ফে‌রি‌তে ওঠা বাড়‌তি ঝামেলা। তাছাড়া এই গর‌মে শিশু ও নারীদের নি‌য়েও সমস্যায় পড়‌তে হয়। নিরাপত্তার জন্য যে‌হেতু সাইড রে‌লিংয়ের ব্যবস্থা রয়েছে সে‌হেতু গা‌ড়ি থে‌কে না নাম‌লেও হয়। ত‌বে নিরাপত্তার জন্য নির্দেশনা মানা উচিত।‌

গত ২৪ ঘণ্টায় এই ঘাট ব্যবহার ক‌রে পদ্মা নদী পার হ‌য়েছে ৩ হাজার ৩৫৮টি যানবাহন। এরমধ্যে মোটরসাইকে‌লের সংখ্যা ১ হাজার ৬৬৫।
ছোট গা‌ড়ি, প্রাইভেটকার ও মাইক্রোবাস ১ হাজার ২৮, ট্রাক ২৩৮ এবং বা‌সের সংখ্যা ৪২৭টি।

ঘাট কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাট এলাকায় এখনও ঢাকামু‌খি দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাকের চাপ র‌য়ে‌ছে। দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ছোট বড় ১৬টি ফে‌রি ও ২০টি লঞ্চ চলাচল করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রাখতে নৌরুটে বর্তমানে প্রায় ১৬টি ফেরি চলাচল করছে। এখনও চালক ও যাত্রী‌দের ম‌ধ্যে স‌চেতনতার অভাব র‌য়েছে। তারপরও ফে‌রি‌তে ওঠার আগে বাস থেকে যাত্রী‌দের না‌মি‌য়ে ফে‌রি‌তে ওঠা‌নো ও সচেতন করার চেষ্টা চলছে।

রুবেলুর রহমান/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow