দোকানের ওপর গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু
বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ে বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী ব্যক্তির নাম উমা চন্দ্র (৫২)। তিনি উপজেলার চক্রাধিকা পশ্চিম পাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গাবতলী এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় লাঠিগঞ্জ বাজারে উমা চন্দ্রের পানের দোকানের পাশে থাকা একটি পুরোনো বটগাছ উপড়ে সরাসরি দোকানের ওপর পড়ে। এতে দোকানটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা উমা চন্দ্র গাছের নিচে চাপা পড়েন। খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারর কাজ শুরু করে। গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করা হয়েছে।
বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ে বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী ব্যক্তির নাম উমা চন্দ্র (৫২)। তিনি উপজেলার চক্রাধিকা পশ্চিম পাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গাবতলী এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় লাঠিগঞ্জ বাজারে উমা চন্দ্রের পানের দোকানের পাশে থাকা একটি পুরোনো বটগাছ উপড়ে সরাসরি দোকানের ওপর পড়ে। এতে দোকানটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা উমা চন্দ্র গাছের নিচে চাপা পড়েন। খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারর কাজ শুরু করে।
গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করা হয়েছে।
What's Your Reaction?