দোকান-মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি

বিদ্যুৎ সংকট মোকাবিলায় এর আগে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেই সিদ্ধান্তে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা সমিতিকে অবহিত করেছে। এতে আরও উল্লেখ করা হয়, ঈদকে সামনে রেখে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। তবে বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে কোনো ধরনের আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, সময় বাড়ানোর ফলে ঈদ কেনাকাটায় ক্রেতাদের চাপ কিছুটা কমবে এবং ব্যবসায়িক কার্যক্রম আরও স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হবে।

দোকান-মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি

বিদ্যুৎ সংকট মোকাবিলায় এর আগে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেই সিদ্ধান্তে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা সমিতিকে অবহিত করেছে।

এতে আরও উল্লেখ করা হয়, ঈদকে সামনে রেখে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। তবে বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে কোনো ধরনের আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যবসায়ীরা আশা করছেন, সময় বাড়ানোর ফলে ঈদ কেনাকাটায় ক্রেতাদের চাপ কিছুটা কমবে এবং ব্যবসায়িক কার্যক্রম আরও স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow