দোলন আর্ট এক্সিবিশন উপলক্ষে ছবি আহ্বান

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে জনপ্রিয় শিশু-কিশোর পত্রিকা ‘দোলন’। সাহিত্য, শিল্প ও সংস্কৃতি চর্চাকে শিশুদের মাঝে ছড়িয়ে দিতে ‘দোলন’ নিয়মিতভাবে বিভিন্ন সৃজনশীল আয়োজন করে আসছে। নতুন প্রজন্মকে বইমুখী ও সৃষ্টিশীল করে গড়ে তোলার লক্ষ্যেই তাদের এই ধারাবাহিক প্রচেষ্টা। তারই ধারাবাহিকতায় ‘দোলন’ আয়োজন করতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী দোলন আর্ট এক্সিবিশন–২০২৬। এ আয়োজনকে কেন্দ্র করে দেশব্যাপী শিশু-কিশোরদের কাছ থেকে ছবি আহ্বান করা হয়েছে। নির্বাচিত ছবিগুলো প্রদর্শিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্যালারিতে। প্রতিযোগিতাটি চারটি বিভাগে অনুষ্ঠিত হবে—ক বিভাগ (প্লে–৩য় শ্রেণি), খ বিভাগ (৪র্থ–৬ষ্ঠ শ্রেণি), গ বিভাগ (৭ম–১০ম শ্রেণি) এবং ঘ বিভাগ (একাদশ–দ্বাদশ শ্রেণি)। প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ ৪০ জন অংশগ্রহণকারী নির্বাচন করা হবে এবং শুধু নির্বাচিতরাই চূড়ান্তভাবে প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ পাবে। আরও পড়ুনছড়ার বই ‘রংপাখিদের ছড়া’র মোড়ক উন্মোচন  আগ্রহীদের প্রথমে তাদের আঁকা ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে হবে। ছবির নির্ধারিত সাইজ ১২×১৬ ইঞ্চি। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত অংশগ্

দোলন আর্ট এক্সিবিশন উপলক্ষে ছবি আহ্বান

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে জনপ্রিয় শিশু-কিশোর পত্রিকা ‘দোলন’। সাহিত্য, শিল্প ও সংস্কৃতি চর্চাকে শিশুদের মাঝে ছড়িয়ে দিতে ‘দোলন’ নিয়মিতভাবে বিভিন্ন সৃজনশীল আয়োজন করে আসছে। নতুন প্রজন্মকে বইমুখী ও সৃষ্টিশীল করে গড়ে তোলার লক্ষ্যেই তাদের এই ধারাবাহিক প্রচেষ্টা।

তারই ধারাবাহিকতায় ‘দোলন’ আয়োজন করতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী দোলন আর্ট এক্সিবিশন–২০২৬। এ আয়োজনকে কেন্দ্র করে দেশব্যাপী শিশু-কিশোরদের কাছ থেকে ছবি আহ্বান করা হয়েছে। নির্বাচিত ছবিগুলো প্রদর্শিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্যালারিতে।

প্রতিযোগিতাটি চারটি বিভাগে অনুষ্ঠিত হবে—ক বিভাগ (প্লে–৩য় শ্রেণি), খ বিভাগ (৪র্থ–৬ষ্ঠ শ্রেণি), গ বিভাগ (৭ম–১০ম শ্রেণি) এবং ঘ বিভাগ (একাদশ–দ্বাদশ শ্রেণি)। প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ ৪০ জন অংশগ্রহণকারী নির্বাচন করা হবে এবং শুধু নির্বাচিতরাই চূড়ান্তভাবে প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ পাবে।

আগ্রহীদের প্রথমে তাদের আঁকা ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে হবে। ছবির নির্ধারিত সাইজ ১২×১৬ ইঞ্চি। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা পাবে গ্যালারিতে ছবি প্রদর্শনের সুযোগ, সনদ এবং নির্বাচিত ছবি প্রকাশিত হবে ‘দোলন’ পত্রিকা ও বিশেষ প্রকাশনা ‘রঙিন স্বপ্ন ২০২৬’-এ। এ ছাড়া প্রতি বিভাগ থেকে ৫ জনকে বিশেষ সম্মাননা দেওয়া হবে এবং থাকবে ছবি বিক্রির সুযোগ।

ছবি পাঠানোর শেষ সময় ২৫ এপ্রিল। ছবি পাঠানোর হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭৫৮৮৩৩০৭৫। আগ্রহী শিশু-কিশোরদের দ্রুত অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow