দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই: আইনমন্ত্রী

দোষারোপ ও সংঘাতের রাজনীতি থেকে বের হয়ে উন্নয়ন ও সমঝোতার রাজনীতিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দেশের চলমান সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দল যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত ‘কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ সংক্রান্ত উন্নয়ন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিদ্যুৎ সংকট ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবিলায় পার্লামেন্টে আলোচনা শেষে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার উদ্যোগে একটি ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রীর নেতৃত্বাধীন এ কমিটিতে সরকার ও বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য রাখা হয়েছে, যাতে সম্মিলিতভাবে সংকটের সমাধান খোঁজা যায়। আমরা সঠিক বাংলাদেশ গড়তে চাই। রাজনৈতিক মতবিরোধ থাকবে, কিন্তু দেশের উন্নয়নই আমাদের সবার লক্ষ্য। সেই জায়গা থেকেই আমরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যেতে চাই। তিনি বলেন, উন্নয়নের স্বার্থে কুষ্টিয়া-ঝিনাইদহ-চুয়াডাঙ্গা-মেহেরপুর অঞ্চলের ন্যায্য হিস্যা নিশ্চ

দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই: আইনমন্ত্রী

দোষারোপ ও সংঘাতের রাজনীতি থেকে বের হয়ে উন্নয়ন ও সমঝোতার রাজনীতিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দেশের চলমান সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দল যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত ‘কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ সংক্রান্ত উন্নয়ন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদ্যুৎ সংকট ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবিলায় পার্লামেন্টে আলোচনা শেষে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার উদ্যোগে একটি ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রীর নেতৃত্বাধীন এ কমিটিতে সরকার ও বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য রাখা হয়েছে, যাতে সম্মিলিতভাবে সংকটের সমাধান খোঁজা যায়। আমরা সঠিক বাংলাদেশ গড়তে চাই। রাজনৈতিক মতবিরোধ থাকবে, কিন্তু দেশের উন্নয়নই আমাদের সবার লক্ষ্য। সেই জায়গা থেকেই আমরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, উন্নয়নের স্বার্থে কুষ্টিয়া-ঝিনাইদহ-চুয়াডাঙ্গা-মেহেরপুর অঞ্চলের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকার কাজ করছে। সরকার ক্ষমতায় এসেই কৃষকদের জন্য দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। প্রায় ১১ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় প্রথম দিনেই ৩৮ হাজার কার্ড বিতরণ করা হয়েছে।

আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইবির উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সভাপতিত্ব করেন বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সভাপতি ড. খ. ম. কবিরুল ইসলাম। এ ছাড়া কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ অঞ্চলের বিভিন্ন সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow